অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজ জুমলা ছাড়া কিছুই নয়, টুইট কংগ্রেসের
অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজ জুমলা ছাড়া কিছুই নয়, টুইট কংগ্রেসের
বুধবারের ঘোষণার পর বৃহস্পতিবার ফের একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিনের ঘোষণা যদিও কৃষক, পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী ও স্ব–রোজগার ব্যক্তিদের সুবিধার্থে ছিল। বৃহস্পতিবার নির্মলা সীতারমনের ঘোষণা শেষ হওয়ার পরই বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে বিরূপ মন্তব্য আসে এই ঘোষণাকে কেন্দ্র করে। মোদী সরকারের এই প্যাকেজকে 'জুমলা’ বলে কটাক্ষ করল কংগ্রেস।

কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা টুইটে বলেন, 'অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজ জুমলা ছাড়া আর কিছুই নয়।’ কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি এ প্রসঙ্গে বলেন, 'অর্থমন্ত্রীর গোটা সাংবাদিক বৈঠকে অহংকার, অজ্ঞতা, অসংবেদনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ দেখা গিয়েছে।’ অন্য এক কংগ্রেস নেতা বলেন, 'দেশবাসীকে প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্থিক প্যাকেজ তার থেকে অনেক দূরে রয়েছে এবং তা গভীরভাবে হতাশ করেছে সকলকে।’
বুধবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ ও কর কাঠামোয় কিছু বদলের পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরিযায়ী শ্রমিক ও কৃষকদের জন্য একাধিক প্যাকেজ ঘোষণা করেন। যার মধ্যে পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের আর্থিক সহায়তা, শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করা, ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পের কথা বলেন তিনি। এই ঘোষণার পরে প্রধানমন্ত্রী–সহ বিভিন্ন বিজেপি নেতারা এই প্যাকেজকে এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিকে সঠিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications