ইয়েস ব্যাঙ্ক সংকটের আবহেই কর্মচারীদের এক বছরের বেতনের নিশ্চয়তা অর্থমন্ত্রীর
ইয়েস ব্যাঙ্ক সংকটের আবহেই কর্মচারীদের এক বছরের বেতনের নিশ্চয়তা অর্থমন্ত্রীর
হঠাত্ই ইয়েস ব্যাঙ্ক সংকটে জেরবার গোটা দেশ। এমতাবস্থায় এবার ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে গ্রাহক ও কর্মচারীদের আশ্বস্ত করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। শুক্রবার অর্থমন্ত্রী বলেন, কার কোনো ক্ষতি হবে না। প্রত্যেকের টাকাই সুরক্ষিত থাকবে।

৩রা এপ্রিল পর্যন্ত টাকা তোলায় নিষেধাজ্ঞা
ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) ইয়েস ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থার মারাত্মক অবনতির কারণে তাদের একাধিক লেনদেনের উপর স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীরা ৩রা এপ্রিল পর্যন্ত সর্বাধিক ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না বলেও জানিয়েছে আরবিআই।

কর্মচারীদের আশ্বস্ত করতে মাঠে নামেন নির্মলা
এরপরেই চরম অর্থ সংকটে ভুগতে থাকা এই ব্যাঙ্কের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে শঙ্কার মেঘ জমতে শুরু করে। অনেকেই কাজ হারানোর ভয়ও পান। এর পরেই তাদের সকলকে আশ্বত্ব করতে মাঠে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন। এই প্রসঙ্গে তিনি বলেন, " এই ব্যঙ্কের চাকরি, কর্মচারীদের বেতন স বই আগামী একবছরের জন্য সুরক্ষিত থাকবে।"

গ্রাহকদের জমানো টাকাতেও কোনও প্রভাব পড়বে না
পাশাপাশি গ্রাহকদের জমানো টাকার উপরেও কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিতে দেখা যায় তাকে। এদিকে ইসেল, ডিএইচএফএল, আইএলএফএস, ভোডাফোন সহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গেও ইয়েস ব্যঙ্কের বেশ কিছু আর্থিক গোলযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। ফলস্বরূপ ইয়েস ব্যাঙ্কের অস্তিত্ব রক্ষার্ছে সরকার আগামীতে কি পদক্ষেপ নেয় সে দিকেই তাকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications