বাবা-ছেলে মিলে বাতিল যন্ত্রাংশ দিয়ে বানালেন প্রধানমন্ত্রী মোদীর ১৪ ফুটের মূর্তি
বাবা-ছেলে মিলে বাতিল যন্ত্রাংশ দিয়ে বানালেন প্রধানমন্ত্রী মোদীর ১৪ ফুটের মূর্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু বল্লভ ভাই প্যাটলের মূর্তি বানিয়েছেন গুজরাটে৷ এবার মোদীর ধাতব মূর্তি বানাল ভক্তরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি এর আগে স্থান পেয়েছে বিখ্যাত মাদাম তুসোর মিউজিয়ামে৷ তবে ভারতে মোদীর মূর্তি বানিয়ে শহরের মাঝে বসানো সম্ভবত এই প্রথম৷ আর ঠিক এই কাজটিই করেছেন বেঙ্গালুরুর মোদীভক্ত মোহন রাজু। তবে মূর্তিটি তিনি বানাননি। বাতিল ধাতব যন্ত্রাংশ দিয়ে মোদীর ১৪ ফুটের মূর্তিটি বানিয়েছেন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের তেনালির বাসিন্দা বাবা ও ছেলে, কাটুরু ভেঙ্কটেশ্বর রাও এবং তাঁর ছেলে কাটুরু রভি।

এর আগে এরকমই স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে মহাত্মা গান্ধীর ভিডিও বানিয়েছিলেন ভেঙ্কটেশ্বর রাও। সেই মূর্তিটি বানাতে প্রায় ৭৫ হাজার নাটবল্টু লেগেছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ ফুটের মূর্তি বানাতে অবশ্য দু'টন বাতিল যন্ত্রাংশ ব্যবহার করেছেন গুন্টুরের শিল্পীরা৷ নাট বল্টু, ধাতব শিকল, চাকা, রড, গাড়ির ভাঙা যন্ত্রাংশের মতো একধিক জিনিস ব্যবহার করা হয়েছে মূর্তি তৈরিতে৷ মূর্তিতে মুখের আদল, চুল ও চশমা তৈরিতে একদম শরু লোহার তার ব্যবহার করা হয়েছে।
সেপ্টেম্বরের ১৬ তারিখ বেঙ্গালুরু শহরে বসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূর্তি৷ গুন্টুরের শিল্পী ভেঙ্কটেশ্বর রাও-রা জানিয়েছেন প্রায় ২৫ দিনেরও বেশি সময়ের পরিশ্রমে তৈরি হয়েছে এই মূর্তিটি৷ এবং কাটুরু ভেঙ্কটেশ্বর রাও ও তাঁর ছেলে ছাড়াও আরও ১০ জন শিল্পী এই মূর্তি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। মূর্তি তৈরির জন্য বিভিন্ন স্ক্র্যাপ মেটেরিয়াল বিভিন্ন কোম্পানির কাছ থেকে চেয়ে জোগাড় করা হয়েছে বলেও জানিয়েছেন শিল্পীরা৷
যদিও মোদীর এই মূর্তি নিয়ে এখনও বিরোধীদের তরফে কোনওরকম প্রতিক্রিয়া বা সমালোচনা আসেনি, তবে এর আগে মোদীভক্তের দেওয়া দশলাখি শ্যুট হোক কিংবা মোদীর মাদামতুসোতে মূর্তিই হোক সবকিছুতেই প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরা৷ এমনকি সর্দার বল্লভ ভাই প্যাটের মূর্তি (স্ট্যাচু অফ ইউনিটি) নিয়েও এখনও সময়ে সময়ে মোদী সরকারকে বিঁধে থাকেন বিরোধিরা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মূর্তি তৈরির বিষয়টি অনেকাংশেই প্রমাণ করে দক্ষিণ ভারতের মতো হিন্দি ভাষা বিরোধী রাজ্য রাজ্যগুলিতেও মোদীর জনপ্রিয়তা ভালোই রয়েছে৷
প্রসঙ্গত মঙ্গলবার আলিগড়ে উপস্থিত হয়ে মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেছেন মোদী৷ এবং এখান থেকেই নিজের বক্তব্যে উত্তরপ্রদেশ নির্বাচনের বিউগল বাজিয়েছেন৷ ২০১৪ সালে এই আলিগড় বিশ্ববিদ্যালয়েই রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের ১২৮ তম জন্মদিন পালন করতে দেওয়া হয়নি, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হতে পারে এই অজুহাতে!












Click it and Unblock the Notifications