অসুস্থ বৃদ্ধকে মৃত ভেবে ফ্রিজার বাক্সে সারারাত রাখল পরিবার, উদ্ধার জীবিত অবস্থায়
অসুস্থ বৃদ্ধকে মৃত ভেবে ফ্রিজার বাক্সে সারারাত রাখল পরিবার, উদ্ধার জীবিত অবস্থায়
৭৪ বছরের এক বৃদ্ধ, যাঁকে পরিবারের লোকেরা মৃত বলে ভেবে নেয়, তাঁকে সারারাত ফ্রিজার বাক্সে রেখে দেওয়া হয়। পরের দিন সকালে তাঁকে জীবিত পাওয়া যায়। উদ্ভট এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।

সালেম জেলার কান্ধামপট্টির বালাসুব্রহ্মণ্যম কুমারের পরিবার তাঁর দেহ সোমবার ফ্রিজার বাক্স রেখে দেয়। মঙ্গলবার সকালে পুলিশ ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। যে এজেন্সি ওই ধরনের বাক্স ভাড়া দেয়, তার এক এক্সিকিউটিভ মঙ্গলবার সকালে লক্ষ্য করেন, ফ্রিজার বাক্সের ব্যক্তি শ্বাস নিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সালেমের সরকারি হাসপাতালে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বালাসুব্রহ্মণ্যম কুমার তিনি তাঁর ৭০ বছরের ছোট ভাই সর্বনন ও তাঁর বোনের মেয়ে গীতার সঙ্গে থাকতেন। বালাসুব্রহ্মণ্যম গত দু’মাস ধরে শয্যাশায়ী ছিলেন। সর্বনন জানান, ১২ অক্টোবর তিনি মনে করেন যে তাঁর ভাই বালাসুব্রহ্মণ্যম হয়ত মারা গিয়েছেন এবং সেই কারণে তিনি ফ্রিজার বাক্স নিয়ে আসেন দেহ রাখার জন্য। কারণ মঙ্গলবার দুপুরের আগে আত্মীয়রা আসতে পারবে না। অন্যদিকে ফ্রিজার সংস্থার এক কর্মী বাক্স নেওয়ার জন্য আসেন এবং বাক্সের ভেতর মৃত ব্যক্তিকে শ্বাস নিতে দেখে হকচকিয়ে যান। এরপর পুলিশ আসে এবং বালসুব্রহ্মণ্যমকে উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে এই ঘটনা ঘটার নিশ্চিতকরণ দিয়ে সুমঙ্গলমের সাব–ইনস্পেক্টর রাজশেখর জানিয়েছেন যে সোমবার বালাসুব্রহ্মণ্যম মারা গিয়েছেন ভেবে আত্মীয়রা ফ্রিজার বাক্স নিয়ে আসে। পুলিশ বলে, 'মঙ্গলবার সন্ধ্যা ৭টা–৮টার সময় ফ্রিজার সংস্থার লোক বাক্স ফেরত নেওয়ার জন্য আসেন এবং দেখেন যে বাক্সের ভেতরের মৃত ব্যক্তি জীবিত রয়েছেন। আমরা কি ঘটেছে তা উদঘাটনের চেষ্টা করছি, বাড়িতে বাক্স আসার পর তাঁকে নিশ্চয়ই ফ্রিজার বাক্সে ঢোকানো হয়নি।’ পুলিশের পক্ষ থেকে বালাসুব্রহ্মণ্যমের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications