Maharashtra Elections: উৎসবের মরশুম শেষেই ভোট মহারাষ্ট্রে? কমিশনের কাছে এক দফায় নির্বাচন করার দাবি

সামনে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। উৎসবের মরশুম শেষ হলেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রেও। আগামী ২৬ শে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সেখানে বিধানসভা নির্বাচন হতে পারে।

পাঁচ বছর আগে হরিয়ানার সঙ্গে একই দিনে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হলেও এবার কিন্তু তার ব্যাতিক্রম হয়েছে। হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের নির্বাচন একসঙ্গে হলেও সেই তালিকা থেকে বাদ পড়েছে মহারাষ্ট্র। কিন্তু আরব সাগরের তীরের এই রাজ্যে ভোট দ্রুত করতে চায় নির্বাচন কমিশন। এমনকি উৎসবের মরশুম শেষ হলেই ভোট হতে পারে মারাঠাভূমিতে।

Maharashtra Elections

রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিংহ সান্ধুকে সঙ্গে নিয়ে তিন দিনের মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন। এই সফরের শেষ দিনে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং মহারাষ্ট্রের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন।

মনে করা হচ্ছে অক্টোবরে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা সমাপ্ত হলেই মহারাষ্ট্রের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন। জনসংখ্যা নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র, এখন প্রশ্ন উঠছে দ্বিতীয় বৃহত্তম রাজ্য (জনসংখ্যা নিরিখে) এই রাজ্যে কত দফায় ভোট হবে? নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শিবসেনা দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক দফাতে নির্বাচন করতে এবং নির্বাচনের খরচ কুড়ি লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে।

এমনকি মহারাষ্ট্র পুলিশের ডিজি রোশনী শুক্লা ইলেকশন কমিশনকে জানিয়েছেন এক দফাতে নির্বাচন হলে তারা প্রস্তুত আছেন। তবে মহারাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হয়েছে নির্বাচনের দিন সপ্তাহের মধ্যভাগে রাখতে। ছুটির দিন বা সপ্তাহের শেষ দিকে নির্বাচন না করার জন্য। কারণ ছুটির দিন বা সপ্তাহের শেষ দিকে নির্বাচন হলে ভোটার সংখ্যা কমে যায়।

রাজনৈতিক দলগুলি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে ভোটদানের হার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ২০১৯ সালের বিধানসভা ভোটে ৫৫.৪ শতাংশ ভোট পড়েছিল কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে, সেই সংখ্যা কমে হয়েছে ৫২.৪%।

এই পরিস্থিতিতে ভোটারদের বুথ মুখী করাই সবথেকে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচন কমিশনের কাছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে উৎসবের মরশুম শেষ হবার পরই ভোট করার জন্য। কেন নির্দিষ্ট সময় বিধানসভার ভোট করা গেল না? এই প্রসঙ্গে রাজীব কুমার বলেছেন মহারাষ্ট্রে এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি এই সময় উৎসব রয়েছে, তাই ভোট কিছুটা পরে হবে।

তবে নির্বাচনী পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটে এবারে একেবারেই ভালো ফল করতে পারেনি বিজেপি। তাই সময় নিচ্ছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+