আগামী বছর থেকেই 'এক দেশ এক ভোট'! জল্পনা উসকে দিল নির্বাচন কমিশন

২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই 'এক দেশ এক ভোট' ব্যবস্থা শুরু করা যাবে। ততদিনে সমস্ত ব্যবস্থা গুছিয়ে নেওয়া সম্ভব। এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

Recommended Video

Vice-President of India will be elected on August 5th says ECI | Oneindia News

২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই 'এক দেশ এক ভোট' ব্যবস্থা শুরু করা যাবে। ততদিনে সমস্ত ব্যবস্থা গুছিয়ে নেওয়া সম্ভব। এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

আগামী বছরই সম্ভব 'এক দেশ এক ভোট', জানাল নির্বাচন কমিশন

কমিশনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হলেও ঘটনা হল, এই ব্যবস্থা আদৌও চালু করা যাবে কিনা তা নিশ্চিত নয় এখনও। কারণ অনেকগুলি রাজনৈতিক দল একসময়ে সমস্ত ভোট করার বিরোধিতা করেছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একইসময়ে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন করার জন্য চাপ দিচ্ছে। বিজেপির যুক্তি এতে সময় ও নির্বাচনের খরচ দুটোই বাঁচবে। তবে বিরোধী কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেছেন, কেন্দ্র ও রাজ্যের ভোট একই সময়ে করতে গেলে অনেক অর্থের প্রয়োজন কমিশনের। নতুন ইভিএম মেশিন ও ভিভিপিএটি মেশিন কিনতে হবে। সেজন্য এর আগে একবার ৩৪০০ কোটি টাকা ও পরে ১২ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। সেইমতো অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। সমস্ত মেশিন এসে গেলে তা খতিয়ে দেখে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই কমিশন এক দেশ এক ভোট করাতে তৈরি হয়ে যাবে।

সারা দেশে একসঙ্গে ভোট হলে অন্তত ৪০ লক্ষ ইভিএম ও ভিভিপিএটি মেশিন প্রয়োজন হবে। সবমিলিয়ে কমিশন তৈরি হয়ে গেলেও সরকাররে সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংশোধনী এনে নিয়ম পাশ করাতে হবে। তারপরই নতুন নিয়মে সারা দেশে একসঙ্গে নির্বাচন সম্ভব হবে।

প্রসঙ্গত ২০১৮ সালে মোট সাতটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেগুলি হল গুজরাত, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা। তবে একমাত্র মিজোরামে সামনের বছরের সেপ্টেম্বরের পরে নির্বাচন হবে। বাকীগুলি তার আগেই হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+