Lok Sabha Election: বিরোধীদের অভিযোগ খারিজ, সাত দফায় ভোট নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

অপেক্ষার অবসান, নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করল। ২০১৯ সালের মতোই লোকসভা নির্বাচন ২০২৪ সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট হবে ২১ রাজ্য। লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল ৪ জুন ঘোষণা করা হবে। প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল হবে। সাত দফায় মোট ৫৪৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে সাত দফায় নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীর। লোকসভা ভোট কেন সাত দফায়, তার স্পষ্ট জবাব দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। সাংবাদিক সম্মেলেন তিনি বলেন, একবার দেশের ভৌগলিক অবস্থান দেখুন। নদী থেকে পাহাড়, নিরাপত্তা কর্মীদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বিষয়টিও ভাবতে হবে। ২ থেকে তিন দিনের তফাত রাখা হয়েছে প্রতিটি নির্বাচনের মধ্যে। যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়।'

Lok Sabha Election

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেনন, 'লোকসভা ভোটের মধ্যেই হোলি, রমজানের মতো বিভিন্ন উৎসব চলবে। কাউকে খুশি করতে বা অখুশি করতে এই সূচি বানানো হয়নি। এটা কেউ যদি ভেবে থাকেন তাহলে ভু‌‌ল ভাবে‌ন। কোনও রাজ্যে এক দফায় ভোট হচ্ছে আবার কোনও রাজ্যে সাত দফায় ভোট হচ্ছে।'

স্পষ্ট ব্যাখা দিয়ে রাজীব কুমার আরও বলেন, 'যেখানে সাত দফায় ভোট হচ্ছে সেটা নির্বাচনী পরিমণ্ডল অনেক বড়, সেখানে আসন সংখ্যাও বেশি। তাই জন্য সাত দফায় ভোট হচ্ছে।তামিলনাড়ুতে ১ দফায় ভোট হচ্ছে সেখা‌নে আবার ভোটে টাকার একটা প্রভাব থাকে। সেটার বিষয়ে আমরা সতর্ক। '

বিরোধীদের তোলা ইভিএম সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'ইভিএম নিয়ে আগেও অভিযোগ উঠেছে। এর আগে ৪৪ বার ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা হয়েছিল, বলা হয়েছিল ইভিএমে কারচুপি করা হচ্ছে, কিন্তু প্রতিবার সেই অভিযোগকে আদালত খারিজ করে দিয়েছে। কখনও বলা হয়েছে এটার মধ্যে কোনও ভাইরাস নেই, আবার বলা হয়েছে এটাতে রিগিং সম্ভব নয়। ইভিএম ভোটগ্রহণের জন্য সবথেকে নিরাপদ যন্ত্র, তাই এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রাজনৈতিক দলগুলিকে নোটিস পাঠানো হবে। সেখানে নির্বাচন নিয়ে আমাদের নির্দেশিকা থাকবে। যাতে নির্বাচনী আচরণ বিধি বজায় থাকে সে দিকেও নজর রাখা হবে। প্রচারের সময় প্রার্থীরা যাতে কোনও ভাবেই সীমা অতিক্রম না করেন, সে দিকেও নজর দিতে হবে প্রার্থীদেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+