বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

আগামী ২১ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগেই কড়া পদক্ষেপ নিতে চলেছে দেশের নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে 'এক্সিট পোলের’ উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে নির্বাচনের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সমস্ত রকম সমীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

এছাড়াও আগামী ২১শে অক্টোবর ১৭টি রাজ্যের ৫১টি আসনে উপনির্বাচনও রয়েছে। এই সমস্ত উপনির্বাচনী কেন্দ্র গুলিতেও জারি থাকবে এই নিষেধাজ্ঞা। ১৯৫১ সালের জনপ্রতিনিধী আইনের ১২৬-ক ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের উল্লেখিত সময়সীমার মধ্যে কোনও রকম ভোট পরবর্তী সমীক্ষা চালানো বা তা প্রকাশ করা যাবে না বলে এদিনের বিবৃতিতে স্পটতই উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরণ স্পটতই জানান 'কোনও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমেই নির্বাচন সংক্রান্ত কোনও তথ্য, জনমত সমীক্ষা বা অন্য কোনও রকম নির্বাচন সম্পর্কিত সমীক্ষা প্রচার করা বা দেখানো যাবে না। নির্বাচনের দিন থেকে আগামী ৪৮ ঘন্টা জারি থাকবে এই নিষেধাজ্ঞা।’ নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে প্রায় সব রাজনৈতিক দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+