দিল্লি হাইকোর্টে রবার্ট ভডরা হেফাজতে নেওয়ার আবেদন ইডির
এবার টার্গেট রবার্ট ভডরা। গান্ধী পরিবারের সদস্যকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
এবার টার্গেট রবার্ট ভডরা। গান্ধী পরিবারের সদস্যকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দিল্লি হাইকোর্টে ইডির তরফে জানানো হয়েছে আর্থিক দুর্নীতির মামলায় এবার রবার্ট ভডরাকে হফাজতে নিয়ে জেরা করতে চায় তারা। রবার্টের করা অন্তর্বর্তী জামিনের আবেদনের বিরোধিতা করে এই আবেদন জানিয়েছে ইডি।

দিল্লি হাইকোর্টের বিচারপতি চন্দ্রশেখরের এজলাসে মামলাটির শুনানি ছিল। তাতে ইডি জানায় তদন্তে সহযোগিতা করছেন না রবার্ট। সেকারণেই তাঁকে হেফাজতে নেওয়া জরুরি। রবার্টের লন্ডনের অভিজাত ব্রায়েনস্টোন স্কয়ারে ১ মিিলয়ন পাউন্ড দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। যে টাকার উৎস্য দেখাতে পারেননি রবার্ট। এই মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও নাম রয়েছে। এছাড়াও রাজস্থান এবং হরিয়ানায় প্রভাব খাটিয়ে জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে শিল্পপতি রবার্ট ভডরার বিরুদ্ধে।
লোকসভা ভোটের আগে থেকেই রবার্টের বিরুদ্ধে তদন্তে গতি বাড়ায় ইডি। কিন্তু প্রতিবারই গ্রেফতারি এড়াতে আইনের রক্ষা কবচ পেয়েছেন রবার্ট। এবারও সেই রক্ষাকবচেরই আবেদন জািনয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভডরা। কিন্তু অবার রাশ টানতে মরিয়া ইডি। বিরোধীদের অভিযোগ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এগুলি করানো হচ্ছে।












Click it and Unblock the Notifications