বহিষ্কৃত বিধায়কদের ভাগ্য নির্ধারণ হয়নি, পিছোল কর্নাটকের উপনির্বাচনের দিন ঘোষণা
তুমুল রাজনৈতিক অস্থিরতা পর সরকার বদলেছে কর্নাটকের। কিন্তু তারপরেও রাজনৈতিক টানাপোড়েন যেন শেষ হচ্ছে না এই রাজ্যে। নতুন সরকার গঠনের পরে ১৫টি খালি আসনে উপনির্বাচন হওয়ার কথা।
তুমুল রাজনৈতিক অস্থিরতা পর সরকার বদলেছে কর্নাটকের। কিন্তু তারপরেও রাজনৈতিক টানাপোড়েন যেন শেষ হচ্ছে না এই রাজ্যে। নতুন সরকার গঠনের পরে ১৫টি খালি আসনে উপনির্বাচন হওয়ার কথা। কারণ এই ১৫টি বিধানসভাকেন্দ্রের বিদ্রোহী বিধায়কদের বহিষ্কার করেছিলেন কংগ্রেস-জেডিএস জোট সরকারের স্পিরাপ। তাঁরা ভোটে লড়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। তাই এখনই উপনির্বাচন করতে চাইছে না নির্বাচন কমিশন। শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে, ১৫ জন বহিষ্কৃত বিধায়কেম আবেদনের শুনানির পরেই উপ নির্বাচনের দিন ঘোষণা করা হবে।

আগামী ২২ অক্টোবর কর্নাটকের বহিষ্কৃত বিধায়কদের আবেদনের শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তার পরেই উপ নির্বাচনের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য শুনানির ঠিক আগের দিন ২১ অক্টোবর উপনির্বাচনের দিন ঘোষণা করার কথা ছিল।
এদিকে কর্নাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে খাগেরি জানিয়েছেন যেকোনও মুহূর্তে এই ১ জন বিধায়ক পদত্যাগ করতে পারেন। সেটা করলে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা নয়। এদিকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাঁরা। সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামন্না, সঞ্জীব খান্না, কৃষ্ণা মুরারির বেঞ্চে আবেদনের শুনানি চলছে।
বিধায়করা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত শীর্ষ আদালতে চূড়ান্ত না হওয়া পর্যন্ত যেন স্থগিত রাখা হয় উপনির্বাচনের দিন ঘোষণা। সোমবার এই আবেদনের প্রেক্ষিতে কমিশনের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তারপরেই কমিশন উপ নির্বাচনের দিন ঘোষণার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কথা জানায়।












Click it and Unblock the Notifications