ভারতে করোনায় মৃতের সংখ্যা সরকারি তথ্যের ১০ গুন, দাবি গবেষকদের

ভারতে করোনায় মৃতের সংখ্যা সরকারি তথ্যের ১০ গুন, দাবি গবেষদের

২০২০ সালের মার্চ এপ্রিল মাস থেকেই ভারতে বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছিল আক্রান্ত, মৃতের সংখ্যা। এরপরে নভেম্বর মাস নাগাদ সংক্রমণ কমলেও ২০২১ সালের মার্চ-এপ্রিলেই আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। ফের বেড়েছে আক্রান্ত, মৃতের সংখ্যা। তবে, ভারতে করোনায় মৃতের সংখ্যা সরকারি তথ্যের প্রায় ১০ গুন বেশি হতে পারে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল একটি সমীক্ষায়৷

কী বলছে সমীক্ষা?

কী বলছে সমীক্ষা?

বহু বিশেষজ্ঞই মনে করেন যে ভারত সরকার করোনায় মৃতের সংখ্যা বড্ড কমিয়ে বলছে জনগণকে। সরকারি তথ্য অনুযায়ী, ৪ লক্ষ ১৪ হাজার মানুষ মারা গেছেন মারণ ভাইরাসে। এই সংখ্যাটা মোটেও সত্যকে প্রতিফলিত করে না। বিশেষজ্ঞদের এই বক্তব্যকে সত্যি প্রমাণ করল সমীক্ষাটিও। রিপোর্ট অনুযায়ী, সত্যিকারের মৃত এবং নথিভুক্তের পার্থক্য ৩০ লক্ষ থেকে ৪৭ লক্ষের কাছাকাছি।

কী বলছেন অরবিন্দ সুব্রাহ্মণ্যম?

কী বলছেন অরবিন্দ সুব্রাহ্মণ্যম?

ভারত সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রাহ্মণ্যম এবং আরও দু'জন গবেষক বলেন, যে সমস্ত মানুষ বিনা চিকিৎসায় কিংবা গাফিলতির কারনে মারা গিয়েছেন, সরকারি তথ্যে হয়ত তাঁদের কোনও উল্লেখই নেই। রিপোর্ট অনুযায়ী, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন এই অতিমারিতে।

ডেল্টা কতটা দায়ী?

ডেল্টা কতটা দায়ী?

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার সময় প্রায় এক লক্ষ মানুষ মারা গিয়েছিলেন হিংসার দরুণ। তারপর এই মহামারির ফলেই এত সংখ্যক মানুষ একত্রে মারা গেলেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা বিরলতম। ডেল্টা ভাইরাসের সংক্রমণে ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আসে। WHO থেকে ICMR প্রায় সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছে ডেল্টার সংক্রমণ ও মারণ ক্ষমতা কোভিডের অন্য স্ট্রেনগুলির তুলনায় কয়েকগুন বেশি৷ স্বাভাবিকভাবেই ডেল্টায় মৃতের সংখ্যা কয়েকগুণ বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+