দোলের পরই শুরু হচ্ছে সিবিএসই-র বোর্ড এক্সাম, প্রকাশিত হল পরীক্ষাসূচি

দোলযাত্রার পর শুরু হচ্ছে এবার সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ৫ মার্চ শুরু হচ্ছে পরীক্ষা। দশম শ্রেণির শেষ পরীক্ষা ৪ এপ্রিল।

পরীক্ষার নির্দিষ্ট সূচি না জানানো নিয়ে প্রবল উৎকণ্ঠায় ছিলেন সিবিএসই-র বোর্ড এক্সাম-এর পরীক্ষার্থীরা। কিন্তু, প্রথম থেকেই সিবিএসই কর্তৃপক্ষের দাবি ছিল বোর্ড এক্সাম নির্দিষ্ট সময়েই শুরু হবে। আর পরীক্ষাসূচিও প্রকাশিত করে দেওয়া হবে বলেও জানিয়েছিল তারা। সিবিএসই কর্তৃপক্ষের এই বয়ানের চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রকাশিত করা হয়েছে বোর্ড এক্সাম-এর সূচি।

কবে থেকে শুরু সিবিএসই, জানুন বিস্তারিত

দোলযাত্রার পর শুরু হচ্ছে এবার সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ৫ মার্চ শুরু হচ্ছে পরীক্ষা। দশম শ্রেণির শেষ পরীক্ষা ৪ এপ্রিল। দ্বাদশ শ্রেণির শেষ পরীক্ষা ১২ এপ্রিল। দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ২৮ মার্চ। দ্বাদশ শ্রেণির অঙ্ক পরীক্ষা ২১ মার্চ।

বেলা ১০.৩০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য সিবিএসই ওয়েবসাইট থেকে স্যাম্পেল কোশ্চেন পত্রও ডাউনোলড করতে পারবেন পরীক্ষার্থীরা। সিবিএস-ই-র স্যাম্পেল কোশ্চন পত্র পেতে এখানে ক্লিক করতে পারেন। সিবিএসই-র স্কুলগুলিও তাঁদের পরীক্ষার্থীদের পরীক্ষার এই সূচি জানিয়ে দেবে। সুতরাং, কোনওভাবে কেউ সিবিএসই বোর্ডের প্রকাশিত পরীক্ষা সূচি মিস করে গেলে স্কুল-এর মাধ্যমে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

সিবিএসই কর্তৃপক্ষ এবার থেকে বোর্ড এক্সাম-এর উত্তরপত্রের পরীক্ষায় আরও কড়া অবস্থান নিতে চলেছে। এই বিষয়টি ইতিমধ্যে জানিয়েও দিয়েছে তারা। এবার থেকে বোর্ড এক্সামের উত্তরপত্র পরীক্ষায় শুধুমাত্র অভিজ্ঞ শিক্ষকদেরই নিতে বলা হয়েছে। ৫ জানুয়ারি মধ্যে সিবিএসই ওয়েবসাইট-এ এই মর্মে স্কুলগুলিকে উত্তরপত্র দেখতে চলা শিক্ষকদের তালিকা আপলোডও করতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+