ওমিক্রন সংক্রমণ রুখতে কার্যকরী হতে পারে দেশের প্রথম এমআরএনএ ভ্যাকসিন
ওমিক্রন সংক্রমণ রুখতে কার্যকরী হতে পারে দেশের প্রথম এমআরএনএ ভ্যাকসিন
দেশীয় ফর্মুলায় তৈরি প্রথম মেসেঞ্জার আরএনএ করোনা ভ্যাকসিন পেতে চলেছে দেশ৷ জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস নামের একটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এই ভ্যাকসিনটি বানিয়েছে। করোনার এই নতুন টিকার দ্বিতীয় ফেজের ট্রায়াল রিপোর্টও জমা পড়েছে এবং তৃতীয় ফেজ ট্রায়ালের রিপোর্টও তৈরির জন্য প্রস্তুত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সংস্থাটির উচ্চপদস্থ আধিকারিকরা।

ভারতের প্রথম মেসেঞ্জার এমআরএনএ এই ভ্যাকসিন ফেব্রুয়ারিতে মানুষের উপর ট্রায়াল শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) বিষয় বিশেষজ্ঞ কমিটি (এসইসি) শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে জমা দেওয়া তথ্যগুলি পর্যালোচনা করবে বলে সংস্থার পক্ষ থেকে আশা করা হচ্ছে। অন্যদিকে সংস্থাটির অফিসিয়াল সূত্র জানিয়েছে জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস ওমিক্রন ভেরিয়েন্টের জন্যও এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে যা শীঘ্রই কার্যকারিতা এবং ইমিউনোজেনিসিটির জন্য মানুষের উপর পরীক্ষা করা হবে।
২০২১ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে, জেনোভা একটি প্রেস বিবৃতি তাদের এই এমআরএনএ ভ্যাকসিন সম্পর্কে জানিয়েছিল৷ জেনোভার এই ভ্যাকসিনের নাম এইচজিসিও১৯। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল, ভারতের প্রথম এমআরএনএ করোনা টিকা এইচজিসিও১৯-এর ফেজ-২ এবং ফেজ-৩ স্টাডি প্রোটোকল অনুমোদন করেছিল। জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস গত বছর অগাস্টে তৈরি করেছে এই HGCO19 এমআরএনএ ভ্যাকসিন। পুনের ভ্যাকসিন নির্মাতা সংস্থাটি ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল অধ্যয়নের অন্তর্বর্তীকালীন তথ্য জমা দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ভারতের ন্যাশনাল রেগুলেটরি অথরিটি-এর কাছে। এবং ভ্যাকসিন সাবজেক্ট এক্সপার্ট কমিটি অন্তর্বর্তী পর্যায়ে জেনোভার দেওয়া টিকা সংক্রান্ত তথ্যগুলি পর্যালোচনা করেছে এবং দেখেছে যে এইচজিসিও১৯ নিরাপদ, এবং ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করতে সক্ষম।
জেনোভা তাঁর নতুন ভ্যাকসিন ট্রায়াল সাইটের সংখ্যাও উল্লেখ করেছে, ভারতে দ্বিতীয় পর্বে প্রায় ১০-১৫টি সাইট এবং তৃতীয় ধাপে ২২-২৭টি সাইটে ভ্যাকসিনের পরীক্ষা পরিচালনা করছে৷ জেনোভা এই গবেষণার জন্য ডিবিটি-আইসিএমআর ক্লিনিকাল ট্রায়াল নেটওয়ার্ক সাইটগুলি ব্যবহার করছে৷ এমআরএনএ ভ্যাকসিনগুলি নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিনের বিভাগের অন্তর্গত, যেগুলি রোগ সৃষ্টিকারী ভাইরাস বা রোগজীবাণু থেকেই জেনেটিক উপাদান ব্যবহার করে শরীরের মধ্যে এটির বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করে।












Click it and Unblock the Notifications