রাগে ফুঁসছে দেশ, এবার ইউনূসকে কড়া বার্তা দিলেন শাহী ইমাম
বাংলাদেশের দুঃসাহস দেখে অবাক হচ্ছেন অনেকেই। একসময় যে দেশের সাহায্যেই তারা মুক্তির স্বাদ পেয়েছিল, বলা বাহুল্য বিশ্বের দরবারে পরিচিতি ঘটে ছিল বাংলাদেশের; আজ সেই দেশের সাথেই শত্রুতার সম্পর্ক দেখাচ্ছে তারা। তবে এই সবের জন্যে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে ইউনূস সরকারকেই।
কিন্তু যে ভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মৌলবাদীদের হাতে নিত্যদিন অত্যাচারিত হচ্ছে, তাতে প্রতিদিন ফুঁসছে ভারত। কেন্দ্রের স্থায়ী পদক্ষেপ চাইছে অনেকেই। এমন অবস্থায় এবার কড়া বার্তা দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিচার ও হামলার নিন্দা করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। একটি চিঠিতে আহমেদ বুখারি ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ সম্পর্কের ওপরও জোর দিয়েছেন।
চিঠিতে বুখারি লিখেছেন, "বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, সুশীল সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা ওয়াজিদ এবং তাদের দল আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি এবং সংশ্লিষ্ট বিষয়ে অঞ্চল, আন্তর্জাতিক বিষয়াবলি এবং মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশ সবসময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্ত পর্যন্ত, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। তবে, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান অবিচার, হামলা এবং একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের কোন যৌক্তিকতা নেই। সরকারকে তাঁদের ভুল স্বীকার করতে হবে"।
"আমরা তাদের প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রক্রিয়ায় সর্বদা পাশে ছিলাম এবং লক্ষ লক্ষ উদ্বাস্তুদের প্রতি আমাদের সমর্থন ও যত্নের অতুলনীয় ইতিহাস এই সবের সাক্ষী। আমরাই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছি দুর্যোগের সময়"। এদিনের চিঠিতে এমনই সব কথা বাংলাদেশকে মনে করিয়েছেন শাহী ইমাম।
শাহী ইমাম মহম্মদ ইউনূসকে হিন্দু সংখ্যালঘুদের অবিচারের বিরুদ্ধে কাজ করার আহ্বানও জানিয়েছেন। তাঁর কথায়, "একজন বিশ্বস্ত প্রতিবেশী, বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং ভাগ করা সাংস্কৃতিক ঐতিহ্যের একজন রক্ষক হিসেবে, আমি আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান, নোবেল জয়ী মহম্মদ ইউনূস, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো অবিচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেবেন। তাকে নিশ্চিত করতে হবে যে তার আন্তর্জাতিক খ্যাতি অমলিন। তিনি সত্যিই খ্যাতির যোগ্য অধিকারী"।
উল্লেখ্য, ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, গতকাল শুধুমাত্র আইনজীবীর অভাবে জেল মুক্ত হননি। তাঁকে পুনরায় এক মাসের জন্যে রেখে দেওয়া হয়েছে জেলে। কেননা প্রথম শুনানির দিন যেখানে তাঁর সমর্থনে ছিল ৫১ জন আইনজীবী। সেখানে গতকাল একজনও ছিলেন না তাঁর সমর্থনে। কেননা মৌলবাদীদের হুঙ্কারে, তাঁদের হামলাতে কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, তো কেউ প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন। তো আবার কারোর চেম্বার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এমন অবস্থায়, ইসকন সন্ন্যাসী পাননি মুক্তি। যার জন্যে ভারতের অনেকেই নতুন করে ফুঁসতে শুরু করেছেন। আর সেই সবের মাঝেই ইউনূস সরকারকে জরুরী বার্তা দিলেন শাহী ইমাম।












Click it and Unblock the Notifications