করোনায় ১৬ লক্ষের ঘর অতিক্রম করল দেশ, নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা
করোনায় ১৬ লক্ষের ঘর অতিক্রম করল দেশ, নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা
মাত্র কিছুমাসের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বৃহস্পতিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ লক্ষের ওপর যা সত্যিই দেশবাসীর উদ্বেগকে বাড়িয়ে তুলছে। যদিও স্বাস্থ্যমন্ত্রকের ড্যাশবোর্ড অনুযায়ী মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছিল ১৫.৮৪ লক্ষে।

তবে এর মধ্যেও খুশির খবর হল প্রায় ১০ লক্ষের বেশি মানুষ এই রোগে সুস্থ হয়ে উঠেছেন। কিছু দিন আগেও দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা যে ভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, গত কয়েক দিন ধরে তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি চিন্তার। দেশজুড়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সুস্থতার হারও যথেষ্ট সন্তোষজনক বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছালো ৩৫ হাজারে।












Click it and Unblock the Notifications