জলবায়ু পরিবর্তনের কোপে ১০ শতাংশ 'জিডিপি' হারাবে ভারত

১০ শতাংশ 'জিডিপি' হারাবে ভারত

পাশাপাশি ২০৪০ সালে ভারতে দারিদ্র্যের হার ৩.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। 'দ্য কস্ট অফ ক্লাইমেট চেঞ্চ ইন ইন্ডিয়া' শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারতের জলবায়ু গত পরিবর্তন দেশের মোট উৎপাদনকে খারাপভাবে প্রভাবিত করবে।
জলবায়ুর কারণেই বাড়বে অর্থনৈতিক ঝুঁকি এবং বেকারত্ব।

জলবায়ু পরিবর্তনের কোপে ১০ শতাংশ জিডিপি হারাবে ভারত

কী বলছে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিবেদন?

লন্ডন থেকে প্রকাশিত প্রতিবেদনটিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ণের প্রভাব পড়েছে ভারতেরও উপর৷ সামগ্রিকভাবে প্রায় ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে দেশের৷ এর ফলে আগামীতে চরম হিটওয়েভ, ভারী বৃষ্টিপাত, তীব্র বন্যা, ভয়ঙ্কর ঝড় এবং ক্রমবর্ধমান সমুদ্রের স্তর সারা দেশে জীবন, জীবিকা এবং সম্পদ ক্ষতিগ্রস্থ করবে। শেষ ৩০ বছরে ভারত মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত সামনের দিকে এগিয়েছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নকে আটকানোর পরিকল্পনা না নিলে জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দশকে বিকাশের গতি থামবে এমনকি অবস্থা আরও খারাপের দিকে যাবে।

দ্য কস্ট অফ ক্লাইমেট চেঞ্চ প্রতিবেদনের কিছু অংশ,

' বিশ্ব উষ্ণায়ন জলবায়ুগত পরিবর্তন ঘটিয়ে ইতোমধ্যে ভারতে দারিদ্র্য হ্রাস এবং বৈষম্য হ্রাসের গতি কমিয়ে দিচ্ছে। ভারতের যে অংশ বিশ্বউষ্ণায়ণে সবচেয়ে বেশি প্রভাবিত সেই অংশের উৎপাদনে সবচেয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। যারা সবচেয়ে ধীরে উষ্ণ হয়েছে তাদের তুলনায় গড়ে ৫.৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে জেলাগুলির। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপ না নিলে, বর্তমান গড় তাপমাত্রা প্রকৃতপক্ষে সাম্প্রতিক দশকের বিকাশকে পেছনের দিকে টেনে নিয়ে যাবে৷ প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে। দেখা গিয়েছে তাপমাত্রা বেড়ে দু'ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করলে ভারত বার্ষিক জিডিপি ২.৬ শতাংশ কমবে৷ বিশ্বের গড় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ভারতের মোট জিডিপিতে ১৩ শতাংশের বেশি ধস নামতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+