দেশে করোনা ভাইরাসে সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ, বিশ্বের মধ্যে শীর্ষে ভারত
দেশে করোনা ভাইরাসে সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ
ভারতে ক্রমেই করোনা ভাইরাসে সুস্থতার সংখ্যা বাড়ছে। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ, যা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। এখনও পর্যন্ত ১.০৬ কোটি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। সুস্থতা ও সক্রিয় রোগীর সংখ্যার মধ্যে পার্থক্য বেড়েছে ১,০৪,৭৪,১৬৪ টি।

তবে শনিবারের পর রবিবার ফের দেশে দৈনিক সুস্থতার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশি। আর তার ফলেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে কমেছে সুস্থতার হারও। রবিবারও দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের বেশি। অন্যদিকে দৈনিক সুস্থা ১১ হাজারের ঘরেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজারের বেশি জন আক্রান্ত হয়েছেন। এর ফলে রবিবার মোট আক্রান্তের সংখ্যা দেশে ১ কোটি ৯ লক্ষের বেশি হয়ে গিয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৬৪২ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৩ শতাংশ। গত ১৬ জানু্যারি থেকে ভারতে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ কর্মসূচী। স্বাস্থ্যকর্মী ও সামনের সারির যোদ্ধারা এই টিকাকরণের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছেন। প্রত্যেক রাজ্যেই সুষ্ঠুভাবে চলছে কোভিড টিকাকরণ।












Click it and Unblock the Notifications