করোনা নিয়ে কি এবার আশার আলো দেখছে দেশ? কী বার্তা দিলেন লব আগরওয়াল
তাহলে কী এবার আশার আলো দেখছে দেশ!
করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতি অত্যন্ত সংক্রমণযোগ্য। করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের থেকে কিছুটা কম। গত বছর দেশজুড়ে যেন হাহাকার লেগে গেছিল। বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে লক্ষ লক্ষ মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছিলেন। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব কী জানালেন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, যখন দেশেজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছিল সেই সময়ে ভারতের করোনা গ্রাফ দাড়িয়েছিল, প্রতিদিন চার লক্ষ কেস দেখা যেত। যা প্রায় উচ্চ শিখরে ছিল। কিন্তু ২১ জানুয়ারি পর্যন্ত করোনার কেস প্রায় অর্ধেক হয়েছে। ভারতে আজ ১ লক্ষ ৭২ হাজার লোক কোভিড আক্রান্ত। ক্রমশই নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ।

লব আগরওয়ালের মত কী
তিনি আরও জানান,' আমারা করোনার ক্রমশ হ্রাস দেখতে পাচ্ছি। আমরা এখন আর শিখর, ঢেউ শব্দ গুলি ব্যবহার করতে চাই না। যদিও বলা বাহুল্য এখন অনেক ক্ষেত্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এখনও করোনার বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে। কারণ এখনও কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। আমাদের অবশ্যই দেখা দরকার কোভিডের গ্রাফ তৃতীয় ঢেউয়ের শীর্ষে পৌঁছেছে কিনা!

বর্তমানে কতজন মানুষ আক্রান্ত করোনায়
চলতি বছরের জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ অর্থাৎ দুই সপ্তাহ দৈনিক করোনাভাইরাসের কেসের সংখ্যা দেখা গেচ্ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। তা বর্তমানে ৫০ শতাংশ কমতে দেখা গেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন।

কোভিডের হার নিম্নমুখী
করোনার হার যে নিম্নমুখী তা বোঝা যাচ্ছে কোভিডের গ্রাফ দেখে। ১০০ টি করোনা পরীক্ষা বা ইতিবাচকতার হার ৩৯ শতাংশ কমে ১৭.৯৪ থেকে ১০.৯৯ শতাংশ হয়েছে। অপরদিকে কেরল ও মিজোরামে করোনা হার কিন্তু ঊর্ধ্বমুখী।

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব কী জানান
লব আগরওয়াল জানান, বর্তমানে কোভিডের ক্ষেত্রে গুরুতর রোগ, মৃত্যুর হার কম ঝুঁকিপূর্ণ। তবে, সেসব রোগীদের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন সেসব রোগীদের অস্ত্রোপচারের করে নেওয়া দরকার। সরকার সূত্রে জানা গিয়েছে, তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হয়েছেন অল্পবয়সীরা। যারা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার ফলে অনেকেই সুস্থ হয়েছেন। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সকলকে করোনার বিধিনিষেধ মানার পরামর্শ দিলেন তিনি।












Click it and Unblock the Notifications