২০০৫-র পর বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, থাকছে 'চমক'
এবার ১০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চকোলেট ব্রাউন রঙের নতুন নোটে থাকছে মহাত্মা গান্ধীর ছবি। অন্যদিকে থাকতে চলেছে কোনারক সূর্য মন্দিরের ছবি।
এবার ১০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চকোলেট ব্রাউন রঙের নতুন নোটে থাকছে মহাত্মা গান্ধীর ছবি। অন্যদিকে থাকতে চলেছে কোনারক সূর্য মন্দিরের ছবি।

বড় নোটের পর এবার ছোট নোটের পালা। ২০০, ৫০-র পর এবার ১০ টাকার নতুন নোট আনচে চলেছে আরবিআই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যে ১ কোটি নতুন নোট ছাপিয়েও ফেলেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
গত সপ্তাহেই নতুন নোটের নকশা অনুমোদন করে কেন্দ্র। শেষবার ২০০৫ সালে বাজারে এসেছিল ১০ টাকার নোট।
২০১৭-র অগাস্টে মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০০ ও ৫০ টাকার নোট বাজারে এসেছিল।
২০১৬-র ৮ নভেম্বর সরকার ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। সেই সময় ভারতীয় মুদ্রার প্রায় ৮৬ শতাংশের পরিবর্তন করে সরকার। পরিবর্তন করা হয় নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটের মাধ্যমে।
দেশে প্রায় ৮৫ শতাংশ শ্রমিকের পাওনা মেটানো হয় নগদে। অন্যদিকে দেশের অর্ধেকের বেশি মানুষের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।

Click it and Unblock the Notifications