রাম মন্দিরের প্রধান পুরোহিত কোয়ারেন্টাইনে, করতে পারবেন না ভূমি পুজো
রাম মন্দিরের প্রধান পুরোহিত কোয়ারেন্টাইনে, করতে পারবেন না ভূমি পুজো
আগামী ৫ অগাস্ট অযোধ্যার রাম মন্দিরে ভূমি পুজো। তার আয়োজনও চলছে জোর কদমে। এদিন অযোধ্যার ভূমি পুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরই মধ্যে আর এক বিপত্তি। রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে দিয়েছেন।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁর সহযোগী পুরোহিত সন্তোষ দাস রাম জন্মভূমির ভূমি পুজো করবেন। আর্চায সত্যেন্দ্র দাস বলেন, 'আমার এক সহযোগী প্রদীপ দাসের ৩০ জুলাই কোভিড পজিটিভ ধরা পড়ে, ট্রাস্ট আনাকে তিনদিন রাম মন্দিরে আসতে নিষেধ করে দিয়েছে। সেই কারণে আমি অন্য পুরোহিতদের সঙ্গে ভূমি পুজোয় যোগ দিতে পারব না।’
কিছুদিন আগেই রাম মন্দিরের সঙ্গে যুক্ত ১৪ জনের শরীরে কোভিড–১৯ ধরা পড়ে। এরকম পরিস্থিতিতে এই অনুষ্ঠানে অতিথি তালিকাও কাঁটছাঁট করা হয়েছে এবং ভক্তদের কাছে মন্দির ট্রাস্ট আবেদন করেছে যে মন্দিরের আশেপাশে যেন অযথা ভিড় না করা হয়।












Click it and Unblock the Notifications