বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় স্পেশাল ট্রেন চালানোয় আপত্তি চার রাজ্যের মুখ্যমন্ত্রীর

বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় স্পেশাল ট্রেন চালানোয় আপত্তি চার রাজ্যের মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সাথে একটি ভিডিও কনফারেন্সে মঙ্গলবার থেকে চালু হতে চলা স্পেশাল ট্রেনে আপত্তি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা ক্রমবর্ধমান সমস্যার কথা জানিয়ে কেন্দ্র সরকারের কাছে ট্রেন চালুর সময় পিছিয়ে দেওয়ার আর্জি জানান বলে জানা যাচ্ছে।

আইসোলেশনের ক্ষেত্রে হতে পারে সমস্যা

আইসোলেশনের ক্ষেত্রে হতে পারে সমস্যা

মঙ্গলবার ট্রেন চালুর বিষয়ে সোমবারে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে আলাপ-আলোচনা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে শ্রমিক স্পেশাল ট্রেনে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরার পর পুনর্বাসন, আইসোলেশনে থাকা নিয়ে সমস্যার কথা জানান চার রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৭ই মে লকডাউন শেষ হওয়ার কথা, কিন্তু করোনার ক্রমবর্ধমান আশঙ্কার জেরে অস্বস্তিতে প্রশাসন।

"৩১ শে মের আগে ট্রেন চালানো উচিত নয়"

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালনিস্বামী জানিয়েছেন, "করোনা সংক্রমণকে মাথায় রেখে ৩১শে মের আগে পর্যন্ত আন্তঃরাজ্য ট্রেন চালানো উচিত নয়। উড়ানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকা উচিত।" তিনি মোদিকে জানান, "যেসকল রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭০০০ পেরিয়েছে, সেইসকল রাজ্যে এই মাসে ট্রেন চালু করা উচিত নয়। আমার রাজ্যে চেন্নাইয়ে যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে, তাতে দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত ট্রেন চালানোর ক্ষেত্রে আমি সহমত নই।"

"আন্তঃরাজ্য ও আন্তঃশহর সংক্রমণ রুখতে গেলে ট্রেন চলা বন্ধ রাখতে হবে"

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর কনফারেন্সে জানিয়েছেন, "দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মত বড় শহরগুলি থেকে ট্রেন চলাচল শুরু হলে মানুষের হিসাব রাখা দুষ্কর হয়ে পড়বে। কে কোথা থেকে আসছে, কে কোথায় যাচ্ছে সেটা যেমন সবসময়ে জানা সম্ভব হবে না, তেমনই এত মানুষকে গৃহবন্দি রাখাও সমস্যার। তাই এই ট্রেন চলাচলকে সমর্থন করছি না।"

ট্রেন চলাচল নিয়ে ধন্দে রাজনৈতিক মহল

ট্রেন চলাচল নিয়ে ধন্দে রাজনৈতিক মহল

মার্চে লকডাউন চালুর পর থেকে প্রায় ৫১ দিন ট্রেনের স্বাভাবিক চলাচল বন্ধ। রেলমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার থেকে রাজধানী ট্রেনের রুটে দিল্লি থেকে ভিন্ন ভিন্ন শহরে প্রায় ১৫ টি রেল চলবে। এদিকে চার মুখ্যমন্ত্রীর বেঁকে বসাকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত অব্যাহত। ফলত অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে ধোঁয়াশা যেন কাটতেই চাইছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+