চাঁদের প্রথম ছবি ধরা পড়ল ইসরোর চন্দ্রযানের ক্যামেরায়

ঘুরতে ঘুরতে চাঁদের যে একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২ তার প্রমাণ এলো ইসরোর হাতে। প্রথম চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান। সেই ছবিই প্রকাশ করেছে ইসরো।

ঘুরতে ঘুরতে চাঁদের যে একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২ তার প্রমাণ এল ইসরোর হাতে। প্রথম চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ২। সেই ছবিই বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসরো। জানান দিয়েছে লক্ষ্যের দিকে এগোচ্ছে চন্দ্রযান-২। চাঁদের কক্ষপথের ২,৬৫০ কিলোমিটার দূর থেকে তোলা ছবিটি অত্যন্ত স্পষ্ট। চাঁদের গায়ের গহ্বরগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে।

চাঁদের প্রথম ছবি ধরা পড়ল চন্দ্রযানের ক্যামেরায়

চাঁদের এই প্রথম ছবি পাঠালো চন্দ্রযান। এর আগে পৃথিবীর ছবি পাঠিয়েছিল। সেই ছবিও প্রকাশ করেছিল ইসরো। কয়েকদিন আগেই সব আশঙ্কা কাটিয়ে চাঁদের কক্ষপথে স্থাপন করা হয়েছে। সেখবরও সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন ইসরোর প্রধান কে শিবন। তার পর বুধবারই চাঁদের কক্ষপথের দ্বিতীয় স্তরে স্থাপন করা হয়েছে চন্দ্রযানকে। তাতে অনেকটাই চাঁদের কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-২। সব হিসেব নিকেশ ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা চন্দ্রযান-২।

কিন্তু আর আগে আরও কিছুটা পথ পেরোতে হবে চন্দ্রযান-২। আগামী ২৮ অগস্ট চাঁদের কক্ষপথের তৃতীয় স্তরে স্থাপন করার কথা চন্দ্রযানের। সেদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এখন সেদিকেই তাকিয়ে আছে ইসরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+