নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হবে ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’, মোদীকে হস্তান্তর মঠ প্রধানদের
নয়াদিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে রবিবার। ওইদিন নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হবে ভারতের ঐতিহাসিক ধর্মদণ্ড 'সেঙ্গোল'। সেই সেঙ্গোল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন তামিলনাড়ুর ২০ জন মঠ প্রধান। নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে সেঙ্গোল হস্তান্তর হল এদিন।
এদিন চেন্নাই থেকে দিল্লিতে আসা মঠ প্রধানরা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে সেঙ্গোল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী এদিন সন্ধ্যায় তাঁর বাসভবনে মঠ প্রধানদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশীর্বাদ নেন। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নতুন সংসদের লোকসভা কক্ষে সেঙ্গোল বসানো হবে।

সেঙ্গোলটি হস্তান্তর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, বাসভবনে তাদের সঙ্গে দেখা করতে পেরে ভাগ্যবান আমি। স্বাধীনতার পরে যদি পবিত্র সেঙ্গোলকে যথাযথ সম্মান দেওয়া যেত তবে ভালো হত। এই সেঙ্গোলটিকে প্রয়াগরাজের আনন্দ ভবনে হাঁটার লাঠি হিসাবে প্রদর্শন করা হয়েছিল। আমাদের সরকার সেঙ্গোলকে আনন্দ ভবন থেকে বের করে এনেছে।
১৯৪৭ সালে যখন ব্রিটিশরা ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে এই সেঙ্গোল বা রাজদণ্ড হস্তান্তর হয়েছিল প্রতীকী। তৎকালীন থিরুভাভাদুথুরাই মঠ প্রধানের ডেপুটি শ্রী লা শ্রী থামবিরান লর্ড মাউন্টব্যাটেনের কাছে সেঙ্গোল হস্তান্তর করেন।

সোনার রাজদণ্ডের উৎপত্তি হয়েছিল চোল সাম্রাজ্যে। তখন এটি এক রাজা থেকে অন্য রাজার কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ব্যবহৃত হত। এর উপরে নন্দী খোদাই করা ছিল, যা ন্যায়বিচারের প্রতীক বলে মনে করা হয়। এই সেঙ্গোল নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধও হয়।
ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে ব্যবহারের পর সোনার রাজদণ্ডকে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে অভিযোগ। গ্র্যান্ড ওল্ড পার্টিকে কটাক্ষ করে কেন্রীরতয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, কংগ্রেস সেঙ্গোলকে হাঁটার লাঠি হিসাবে আখ্যায়িত করে দেখায়, গান্ধী পরিবার গণতন্ত্র সম্পর্কে কীভাবে।

রবিবার সকালে নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে প্রধানমন্ত্রী মোদী সেঙ্গোলটি স্থাপন করবেন। এছাড়াও সেঙ্গোল তৈরি করা অধিনাম এবং ভুমিদি বাঙ্গারু জুয়েলার্সকে প্রধানমন্ত্রী সম্মানিত করবেন। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনে ২৫টি দল অংশ নেবে।
এদিকে ১৯টি বিরোধী দল সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানটিকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে,। কারণ তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী মোদী সংসদ ভবনের উদ্বোধন করায় ক্ষুব্ধ।












Click it and Unblock the Notifications