আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র
আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র
নরেন্দ্র মোদী সরকার দেশের উন্নয়ন ও সংস্কারের জন্য সদা সচেষ্ট। আগামী পাঁচ বছরে দেশের পরিকাঠামো গত উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। যার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি বদলে যাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

মঙ্গলবার নয়া দিল্লি ভারত-সুইডেনের মধ্যে হয়ে বাণিজ্য সম্মেলনে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে মোদী সরকার কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। কর্পোরেট কর দশ শতাংশ কমলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদী তিনি।
কর্পোরেট কর হ্রাস প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন যে, "বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানোই হলো কর্পোরেট কর হ্রাসের মূল লক্ষ্য।" বিদেশি বিনিয়োগ হলে দেশে কর্মসংস্থান আরও বাড়বে বলে আশাবাদী তিনি।
সুইডেনের বিভিন্ন সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে ভারত সরকার ব্যাংক, খনি, এবং বীমা সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর।" ভারত সরকার যে আগামী পাঁচ বছরে এই সব খাতে প্রায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে, এ কথাও এদিন উল্লেখ করেন।
তিনি আরও বলেন যে বিদেশি সংস্থা গুলির কাছে ভারতকে আরও আকর্ষণীয় এবং অন্যতম বিনিয়োগের গন্তব্য হিসাবে গড়ে তুলতে মোদী সরকার বদ্ধ পরিকর। দেশে যাতে আরও বিদেশি বিনিয়োগ আসে, সে দিকেও নজর রয়েছে মোদী সরকারের।
তবে উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ, মোদী সরকারের জামানায় দেশের অর্থনীতির বেহাল দশা সম্পর্কে মন্তব্য করেছেন প্রত্যেকেই। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই গত মাসে রাজ্যসভায় দাবি করেন যে দেশের অর্থনীতি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর মাসে জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে যা গত ছয় বছরে সর্বনিম্ন বলে জানিয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications