‌এবার নিরাপদ রক্ত পাওয়া আরও সহজ, মোবাইল অ্যাপ নিয়ে আসল কেন্দ্র সরকার

‌এবার নিরাপদ রক্ত পাওয়া আরও সহজ, মোবাইল অ্যাপ নিয়ে আসল কেন্দ্র সরকার

কোভিড–১৯ মহামারির সময় রক্তের হাহাকার যেন একটু বেশি বেড়ে গিয়েছে। তাই নিরাপদ রক্ত পাওয়ার জন্য মোবাইল অ্যাপ নিয়ে এল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অ্যাপের মাধ্যমে মানুষ সহজেই সুরক্ষিত রক্ত পেতে পারবে।

নিরাপদ রক্তের অ্যাপ

নিরাপদ রক্তের অ্যাপ

ডিজিটাল ইন্ডিয়া স্কিমের অন্তর্গত ডেভলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর আওতায় ই-রক্তকোষ টিম এই অ্যাপ তৈরি করেছে। সরকারিভাবে জানা গিয়েছে, এই অ্যাপটি স্বচ্ছতা আনবে এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রক্ত পরিষেবাগুলি এক জায়গায় পেতে সহায়তা করবে। এ প্রসঙ্গে হর্ষ বর্ধন বলেন, ‘‌গত মাসগুলিতে , আমি সাধারণ মানুষের কাছে নিরাপদ রক্ত না পাওয়ার সমস্যা নিয়ে অভিযোগ পেয়েছি। অনেকেই রয়েছেন যাঁদের পরিবারের সদস্যের বিভিন্ন রোগের চিকিৎসা চলছে এবং তাঁদের নিয়মিতভাবে রক্তের প্রয়োজন।'‌ স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘‌এই অ্যাপের মাধ্যমে একটা সময়ে চার ইউনিট রক্ত পাওয়া যাবে এবং ব্যবহারকারির হাতে রক্ত তুলে দেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্ক ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করবে।'‌

কিভাবে কাজ করবে এই অ্যাপ

কিভাবে কাজ করবে এই অ্যাপ

হর্ষ বর্ধন বলেন, ‘‌দেশ যখন মহামারির সঙ্গে লড়াই করছে, সেই সময় এই মোবাইল অ্যাপ যাঁদের রক্তের প্রয়োজন তাঁদের রক্ত সরবরাহ করবে।'‌ এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারিরা দিল্লির ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ব্লাড ব্যাঙ্কের সদর দপ্তরে রক্ত উপলব্ধ রয়েছে কিনা তা লাইভে দেখতে পাবে।

এই অ্যাপের মাধ্যমে কেউ রক্তের জন্য অনুরোধ করলে, তা দেখা যাবে ব্লাড ব্যাঙ্কের ন্যাশনাল সদর দপ্তরের ই-রক্তকোষের ড্যাশবোর্ডে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই রক্ত পৌঁছে দেওয়া হবে। এই অ্যাপে রেড ক্রস ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুত রয়েছে কি না তার অবস্থানও দেখা যাবে।

রক্তদান করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

রক্তদান করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

এই অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানকারীরা নিকটবর্তী রক্তদান কেন্দ্রের খোঁজ নিতে পারবেন এবং সেখানে গিয়ে রক্তদান করতে পারবেন। বর্ধন সকলকে অনুরোধ করেন রক্তদান করার জন্য। তিনি জানিয়েছেন যে ৬৫ বছরের নীচে যে কোনও ব্যক্তি বছরে চারবার রক্ত দিতে পারে। তিনি বলেন, ‘‌নিয়মিত রক্তদান করলে তা স্থুলতা, হৃদরোগের সমস্যা ও শরীরের অন্য সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও রক্তদানও একটি আধ্যাত্মিক পথ যার দ্বারা মানবজাতির সেবা করা যায়।'‌

ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ভূমিকা

ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ভূমিকা

হর্ষ বর্ধন জানিয়েছেন যে কোভিড-১৯ মহামারির সময় সরকারের পাশাপাশি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিও গুরুতর ভূমিকা পালন করেছে, বিশেষ করে নিরাপদ রক্তের ক্ষেত্রে। রক্তদাতাদের পাসের মাধ্যমে রক্তদান করিয়ে সেই রক্ত নিরাপদে রেখে দেওয়া। আইআরসিএসের গোটা দেশজুড়ে ৮৯ টি ব্লাড ব্যাঙ্ক এবং ১,১০০ শাখা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+