Sahkar Taxi: ওলা-উবারকে টেক্কা দিতে এবার চালু হতে চলেছে কেন্দ্রের নয়া অ্যাপ ক্যাব 'সহকার ট্যাক্সি'!
Sahkar Taxi: রাইড-শেয়ারিং (ride-sharing) এবং ট্যাক্সি-হেইলিং (taxi-hailing) দুটি জনপ্রিয় কোম্পানি ওলা এবং উবারকে (Ola-Uber) এবার চ্যালেঞ্জ জানাবে কেন্দ্রের 'সহকার ট্যাক্সি' ('Sahkar Taxi')। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব শীঘ্রই সহকার ট্যাক্সি চালু করার ঘোষণা করেন।
তিনি বলেন, সমবায়-ভিত্তিক এই পরিষেবা ক্যাব চালকদের সরাসরি সুবিধা দেবে। এই পরিষেবার লক্ষ্য হল চালকদের তাদের আয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া। যাতে তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের কমিশন ছাড়াই চালকরা আয় করতে পারে।

এদিন বক্তব্য রেখে শাহ বলেন, এই উদ্যোগের ফলে সমবায় সমিতিগুলি মধ্যস্থতাকারীদের জড়িত না করেই ট্যাক্সি (Taxi), রিকশা, দুই চাকার গাড়ি এবং চার চাকার যানবাহন রেজিস্টারের অনুমতি দেবে। এই ব্যবস্থাটি অ্যাপ-ভিত্তিক পরিষেবার আদলে তৈরি করা হয়েছে। তবে একটি সমবায় কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে হলেও এটি চালকদের কেন্দ্রবিন্দুতে রাখে। অর্থাৎ এই অ্যাপে চালকদের থেকে কোনও টাকা নেওয়া হবে না। ভাড়া সরাসরি হবে শুধুমাত্র চালকদের।
"এটি কেবল একটি স্লোগান নয়। সমবায় মন্ত্রক এটি বাস্তবায়নের জন্য সাড়ে তিন বছর ধরে নিরলসভাবে কাজ করেছে," স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। "কয়েক মাসের মধ্যে, একটি বৃহৎ সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, যা চালকদের সরাসরি লাভের প্রবাহ নিশ্চিত করবে।" শাহ আরও বলেন, সহকার ট্যাক্সির এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সহকার সে সমৃদ্ধি' (সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি) প্রকল্পের অংশ। এই পদক্ষেপকে গিগ ইকোনমি মডেলগুলিকে সংস্কারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে চিহ্নিত করে।
সম্প্রতি এক অ্যাপ ক্যাব ব্যবহারকারী আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে বুকিং করতে গিয়ে রাইড ভাড়া পরিবর্তিত হয় বলে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ওলা এবং উবার উভয় কোম্পানিকেই নোটিশ পাঠানো হয়। অভিযোগ অস্বীকার করে ওলা কোম্পানির তরফ থেকে বলা হয়, "আমাদের সমস্ত গ্রাহকের জন্য একটি অভিন্ন মূল্য কাঠামো রয়েছে এবং একই যাত্রার জন্য ব্যবহারকারীর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে পার্থক্য করি না।"
এদিকে উবার কোম্পানির একজন মুখপাত্র বলেন, "দাম কোনও যাত্রীর ফোন মডেলের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় না। আমরা কোনও যাত্রীর ফোন প্রস্তুতকারকের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করি না।" এদিকে ২০২৪ সালের ডিসেম্বরে এক্স-এ একটি ভাইরাল পোস্টে এদু'টি ফোনে একই উবর যাত্রার জন্য আলাদা ভাড়া দেখানোর পর, বিতর্ক শুরু হয়। ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি বিষয়টিকে "অন্যায্য বাণিজ্য অনুশীলন" বলে অভিহিত করেন।












Click it and Unblock the Notifications