সংক্রমণ ও মারণ ক্ষমতা বেশি, ডেল্টা প্লাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র
সংক্রমণ ও মারণ ক্ষমতা বেশি, ডেল্টা প্লাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র
দেশে প্রায় ১২টি রাজ্যে করোনার ডেল্টা প্লাস স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই করোনা স্ট্রেনকে ভাইরাস অফ কনসার্ন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ এবার করোনার এই স্ট্রেন নিয়ে রাজ্যগুলি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলল কেন্দ্র

কী এই ডেল্টা প্লাস?
করোনার একেবারে সাম্প্রতিক তম মিউটেশন এটি৷ ডেল্টা স্ট্রেনের কারণে ভারত করোনার দ্বিতীয় তরঙ্গ দেখেছে৷ এবার ডেল্টা প্লাস স্ট্রেনের কারণে হয়ত থার্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই এই স্ট্রেনে দেশে দু'জন রোগী প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছাড়িয়ে এই স্ট্রেনের খোঁজ মিলেছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশেও৷
কী বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক?
রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে রাজ্যগুলির বেশ কয়েকটি জেলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এইসব জেলা ও পাশাপাশি এলাকায় বেশি পরিমানে করোনা ও ভাইরাস পরীক্ষা, সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা এবং ছোট ছোট কোয়ারেন্টাইন জোন করে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে কেন্দ্র৷
ভ্যাকসিন সম্পূর্ণ হয়নি এরকম মানুষ ডেল্টাপ্লাস ভাইরাসে আক্রান্ত হলে অক্সিজেন, স্ট্রেরয়েড, হাসপাতাল এবং আইসিইউ-র সাপোর্টের প্রয়োজন হবে৷ এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ।












Click it and Unblock the Notifications