জীবাণুমুক্ত টানেল ক্ষতিকর, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
জীবাণুমুক্ত টানেল ক্ষতিকর
করোনা ভাইরাসে জীবাণুমক্ত টানেল ব্যবহার করার পরামর্শ কেন্দ্র দেবে না, কারণ এটি মানুষের ক্ষেত্রে স্বাস্থ্য ও মানসিকভাবে ক্ষতিকর, সোমবার কেন্দ্রের পক্ষ থেকে এমনটাই জানানো হল সুপ্রিম কোর্টকে।

শীর্ষ আদালতের বেঞ্চের বিচারপতি অশোক ভূষণ কেন্দ্রের প্রতিনিধিত্ব করা সলিসিটার জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন যে জীবাণুমুক্ত চানেল যখন কেন্দ্র থেকে সুপারিশ করা হয় না তবে কেন তার ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়নি? বিচারপতি ভূষণ বলেন, 'এটা বাজে যখন তাহলে কেন্দ্র কেন তা নিষিদ্ধ করেনি?’ তুষার মেহতার পক্ষ থেকে আর সুভাষ রেড্ডি ও এম আর শাহকে আশ্বস্ত করে জানানো হয় যে সম্ভবত মঙ্গলবারের মধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। তিনি আদালতকে এও জানিয়েছেন যে প্রাসঙ্গিক তথ্য সহ হলফনামা আদালতে জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হোক। তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রের এই অনুরোধ মঞ্জুর করেন এবং দু’সপ্তাহের সময় দেন।
আইনের পড়ুয়া গুরসিমরন সিং এ সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি স্যানিটাইজেশন টানেলের ব্যবহার, উৎপাদন, বিজ্ঞাপন এবং স্যানিটাইজেশন টানেল বসানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছিলেন। এই টানেলগুলির ভেতর দিয়ে মানুষ করলে জীবাণুমুক্ত করে দেওয়া হয়। এই জীবাণুমুক্ত টানেল যে ক্ষতিকর তা আগেই জানানো হয়েছিল হু সহ বিশ্বের বেশ কিছু বৈজ্ঞানিক সংস্থার পক্ষ থেকে। প্রসঙ্গত এই জীবাণুমুক্ত টানেল অনেক অফিস, রেস্তোরাঁ সহ জন সমাগম এলাকায় ব্যবহার করা হচ্ছে।












Click it and Unblock the Notifications