৪ দিনের মধ্যে কেন্দ্র–রাজ্যকে আপৎকালীন অক্সিজেন মজুত করতে হবে, গভীর রাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্র–রাজ্যকে আপৎকালীন অক্সিজেন মজুত করতে হবে

দিল্লিতে কোভিড–১৯ রোগীদের অক্সিজেন সঙ্কট নিয়ে বহুদিন ধরেই কেন্দ্র–রাজ্য টানাপোড়েন চলছে, রবিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় যে জাতীয় রাজধানীতে কোভিড–১৯ রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের ঘাটতির বিষয়টি ৩ মে মধ্যরাতে বা তার আগে সংশোধন করতে হবে।

৪ দিনের মধ্যে কেন্দ্র–রাজ্যকে আপৎকালীন অক্সিজেন মজুত করতে হবে, গভীর রাতে নির্দেশ সুপ্রিম কোর্টের


সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে জরুরি প্রয়োজনের জন্য অক্সিজেনের বিপুল মজুত প্রস্তুত করুক এবং জরুরি মজুতের লোকেশনগুলি চিহ্নিত করুক। ৩০ এপ্রিস সুপ্রিম কোর্টের ৬৪ পাতার এই নির্দেশ, যা প্রকাশিত হয় ২ মে, সেখানে বলা হয়েছে, '‌আপৎকালীন মজুত প্রস্তুত করা হোক পরবর্তী চারদিনের মধ্যে এবংরাজ্যগুলিতে বিদ্যমান বরাদ্দ ছাড়াও তা দৈনিক চাহিদা অনুযায়ী মেটাতে হবে।’‌ শুক্রবার এই আদেশটি করা হলেও তা রবিবার প্রকাশ্যে আসে।

প্রসঙ্গত, শুক্রবারই করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যেই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন, বিচারপতি এন নাগেশ্বর রাও ও বিচারপতি রবীন্দ্র ভাটের বেঞ্চে। তিন বিচারপতির বেঞ্চ জানায়, '‌নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও তাদের অভিযোগ জানায় তবে তাদের বাধা দেওয়া যাবে না। অক্সিজেন, বেড না পেয়ে কোনও নাগরিক যদি নেট দুনিয়ায় কোনও অভিযোগ করে তাহলে সংশ্লিষ্ট নাগরিকের বিরুদ্ধে কোনও রাজ্য সরকারই দমনমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।’‌ যদি কোনও নাগরিককে হেনস্থা করা হয় তাহলে তা আদালতের অবমাননা বলেই ধরে নেওয়া হবে বলেও সতর্ক করেছে শীর্ষ আদালত।

এছাড়াও শীর্ষ আদালত হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে ১৪ দিনের মধ্যে জাতীয় নীতি গঠন করার নির্দেশ দিয়েছে, যা প্রত্যেক রাজ্য সরকারকেও অনুসরণ করতে হবে। আদেশে বলা হয়েছে, 'কেন্দ্রীয় সরকার কর্তৃক এ জাতীয় নীতিমালা তৈরি হওয়ার আগে পর্যন্ত কোনও রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় আবাসিক বা পরিচয় প্রমাণের অভাবে এমনকি কোনও রোগীকে হাসপাতালে ভর্তি বা প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত করা যাবে না।’‌ আদালত অক্সিজেনের সহজলভ্যতা, ভ্যাকসিনের সহজলভ্যতা এবং মূল্য নির্ধারণ, সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা এবং অন্যান্য সমস্ত ইস্যুতে কেন্দ্রের উদ্যোগ সহ ১০ মে পরবর্তী শুনানির আগে জবাব দিতে বলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+