ফেক নিউজ ছড়ানো টুইটার-ফেসবুক প্রোফাইল বন্ধ করছে কেন্দ্র
টুইটার, ইউটিউব এবং ফেসবুকে ভুয়ো, উস্কানিমূলক বিষয়বস্তু প্রচারকারী বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ব্লক করা হয়েছে সরকারি হস্তক্ষেপে। শনিবার আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন।

তবে শুধু অ্যাকাউন্ট বন্ধ করেই থামা নয় সাইবার আইন অনুযায়ী এই ফেক খবর ছড়ানো অ্যাকাউন্টগুলির ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চিহ্নিত করা হচ্ছে। সূত্রের খবর আপত্তিকর বিষয়বস্তুর যেমন মন্ত্রিসভা ব্রিফিংয়ের জাল ভিডিও, প্রধানমন্ত্রীকে অ্যাটাকের একটি অ্যানিমেটেড জাল ভিডিও এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে আপলোড করা হিন্দু মহিলাদের লক্ষ্য করে অবমাননাকর পোস্টের মতো বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর শনিবার টুইটে জানিয়েছেন, টুইটার, ইউটিউব, ফেসবুক, ইন্সটাতে জাল উস্কানিমূলক বিষয়বস্তুকে ভাইরাল করার চেষ্টা করা হয়েছে এরকম হ্যান্ডেলগুলিকে ব্লক করা হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টের মালিকদের আইনের অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য চিহ্নিত করা হচ্ছে। এরপর তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কোনও পোস্ট হলে তার তথ্য যাচাইয়ের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী একটি টুইটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেখানে তাঁকে প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্যযুক্ত একটি অত্যন্ত হিংসাত্মক অ্যানিমেটেড ভিডিওর নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেনশান করা হয়। এই ভিডিওটি ডিসেম্বর ২০২০ সাল থেকে সোশ্যালমিডিয়াতে রয়েছে বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর এরপরই সরকারিভাবে ৭৩টি টুইটার হ্যান্ডেল, চারটি ইউটিউব কন্টেন্ট এবং একটি ইনস্টাগ্রাম গেম চিহ্নিত করে সেগুলির সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরানোর পাশাপাশি তাদের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়া শুরু হয়েছে।
দিল্লি পুলিশ একটি কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটির বৈঠকের একটি মর্ফড ভিডিও চিহ্নিত করে এবং এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ভুয়ো ভিডিওটিতে দেখানোর চেষ্টা করা হয়েছিল যে মন্ত্রীসভার বৈঠকটি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ছিল! কেন্দ্র গত বছর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য কঠোর নিয়ম চালু করেছিল যাতে তারা বিশ্বের অন্যতম বৃহত্তম ইন্টারনেট বাজারের ব্যবহারকারীদের কাছে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে পারে!












Click it and Unblock the Notifications