মন্ত্রিসভা বড় করতে চলেছে কেন্দ্র, বাড়তে পারে বাংলার প্রতিনিধিত্ব
মন্ত্রিসভা বড় করতে চলেছে কেন্দ্র, বাড়তে পারে বাংলার প্রতিনিধিত্ব
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ৬০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে কেন্দ্রীয় সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূত্রের খবর অনেকদিন থেকেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় পরিবর্তনের ভাবানা রয়েছে মোদীর৷ এর জন্য আলাদা ভাবে বিভিন্ন মন্ত্রক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে কাজ পর্যালোচনা চলছে৷

প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রী নেতা-মন্ত্রীদের মিটিং
সূত্রের খবর ৭ জনকল্যান মার্গে কেন্দ্রীয় ক্যাবিনেটের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মোদী। মিটিংয়ে উপস্থিন ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, বিএল সন্তোষের মতো নেতারাও৷ শেষ দু'বছরে বিভিন্ন মন্ত্রকের কাজ কতটা এগিয়েছে, কী প্রয়োজনীয়তা রয়েছে। কোথায় আটকেছে এসব নিয়েই মোদীকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

ভিকে পালের কোভিড রিপোর্ট
কেন্দ্রীয় ক্যাবিনেট পরিবর্তনের আগে মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ করোনার তৃতীয় ওয়েভ আটকানো৷ সূত্রের খবর খুব তাড়াতাড়ি কোভিডে পরিস্থিতি নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট মোদীর কাছে জমা দেবেন নীতি আয়োগের সদস্য এবং প্রধানমন্ত্রীর কোভিড পরামর্শদাতা ভিকে পাল। এই রিপোর্টের উপর কেন্দ্রীয় ক্যাবিনেট বাড়ানোর অনেক কিছুই নির্ভর করছে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

নীতিশ-মোদী সাক্ষৎ
সম্প্রতি দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ২০১৯ এ বিশাল জয়ে ক্ষমতা ফিরে মোদী সরকার-২ তখন এনডিএর সহযোগী হিসবে কেন্দ্রীয় ক্যাবিনেটে মন্ত্রীত্ব নেননি নীতিশরা। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেতে তোড়জোড় শুরু করেছে বিহারের জনতা দল৷ বিহারে বিজেপির সঙ্গে মিলেই রাজ্য চালাচ্ছেন নীতিশ। জনতা দলের প্রেসিডেন্ড আরপি সিং-ও কেন্দ্রীয় ক্যাবিনেটে জনতা দলের সাংসদদের জায়গা পাওয়া নিয়ে আশা প্রকাশ করেছেন৷

দিলীপের রাজ-যোগ
বঙ্গ-বিজেপির আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে রাজ্যের দায়িত্ব থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে। মেদিনীপুরের সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিতে পারে বিজেপি। এখন দেখার এই জল্পনা কতটা সত্যি হয়৷

প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো ক্যাবিনেটের মিটিং কবে?
সূত্রের খবর ৩০ জুন বুধবার ক্যাবিনেটের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসছেন প্রধানমন্ত্রী। এখানে আলোচনার পরই ক্যাবিনেটে মন্ত্রীর সংখ্যা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেবেন মোদী৷ জুলাইয়ের মধ্যেই কেন্দ্রীয় ক্যাবিনেটে মন্ত্রীর সংখ্যা বাড়ানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে সংবাদমাধ্যমে।












Click it and Unblock the Notifications