৩১শে জুলাই পর্যন্ত গোটা দেশেই বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা, নতুন নির্দেশিকা কেন্দ্রের

৩১শে জুলাই পর্যন্ত গোটা দেশেই বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা, নতুন নির্দেশিকা কেন্দ্রের

অন্তর্দেশীয় বিমান পরিষেবা হলেও জুলাই মাসেও দেশবাসীর জন্য চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা। সম্প্রতি কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে করোনা প্রাদুর্ভাবের জেরে ইতিমধ্যেই একাধিক বিমান পরিবহন সংস্থার বেশ কয়েকজন পাইলট, কেবিন ক্রু, আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে কোনও স্পেশাল রুটে বিমান চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

৩১শে জুলাই পর্যন্ত গোটা দেশেই বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা, নতুন নির্দেশিকা কেন্দ্রের

সূত্রের খবর, এই সঙ্কটের জেরে আন্তজার্তিক বিমান চলাচলের ক্ষেত্রে ছাড়পত্র দিতে চাইছে না কেন্দ্র। এর আগে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনের মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। গতমাস থেকেই আন্তর্জাতিক উড়ান চলাচলের ক্ষেত্রে ধীরে চলো নিতে নিয়েছে কেন্দ্র সরকার।

এদিকে কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ফের শুরু হতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কিন্তু শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের বিবৃতির পর এখন সেই সম্ভাবনা পুনরায় অস্তাচলে। ওই বিবৃতিতে বলা হয়েছে, “ আগামী ৩১শে জুলাই মধ্যরাত পর্যন্ত ভারতমুখী বা ভারত থেকে ছাড়া সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+