অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সিবিআইকে মামলা করার অনুমতি দিল কেন্দ্র

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সিবিআইকে মামলা করার অনুমতি দিল কেন্দ্র

বিদেশ থেকে ফান্ড পাওয়া এনজিও ও বিভিন্ন রকমের সংস্থাগুলির জন্য নিয়মে কড়াকড়ি করেছে মোদী সরকার। আর ঠিক এর কারণেই দেশের একাধিক নামী এনজিওর সঠিক কাগজপত্র না থাকায় আবেদন করতে পারেনি অনুমতির জন্য৷ এবার আর এক বড় সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিরুদ্ধে। তাই এর প্রাক্তন প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্র সিবিআইকে অনুমতি দিয়েছে। যার ফলে একটি বিশেষ আদালতে দায়ের করা চার্জশিটটি গ্রহণ করার পথ প্রশস্ত হল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সিবিআইকে মামলা করার অনুমতি দিল কেন্দ্র

৩১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার সরকার সূত্রের খবর সিবিআই এফসিআরএর ধারা ৪০-এর কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির বিরুদ্ধে মামলা করার জন্য সরকারের অনুমোদন চেয়েছিল। ধারা ৪০ কোনো আদালতকে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই এফসিআরএ-এর অধীনে কোনো অপরাধের বিচার করতে বাধা দেয়। অভিযোগপত্রটি ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে রাউজ অ্যাভিনিউ-এর বিশেষ সিবিআই আদালতে প্যাটেল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিরুদ্ধে ১১ ধারার অধীনে দাখিল করা হয়েছিল যা আইনের ৩৫ এবং ৩৯ ধারা লঙ্ঘন করে বলে অভিযোগ উঠছিল৷

দু'বছরের তদন্তের পরে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ এপ্রিল অভিযোগের ভিত্তিতে বিশেষ সিবিআই আদালতে মামলা শুরু হতে পারল৷ এর আগেই কেন্দ্রীয় সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান প্যাটেলের বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার জারি করেছিল যার ভিত্তিতে তাঁকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বক্তৃতা দেওয়ার কথা ছিল আকরের। একটি ম্যাজিস্ট্রেট আদালত লুক আউট নোটিশ প্রত্যাহারের অনুমতি দিয়েছিল কিন্তু গত শুক্রবার বিশেষ আদালত এই আদেশটি বাতিল করেছে৷ এবং জানিয়েছে অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে নাপ্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+