করোনাকালে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এই বিশেষ নিয়ম আনল CBSE, জেনে নিন এক ক্লিকে
করোনাকালে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এই বিশেষ নিয়ম আনল CBSE, জেনে নিন এক ক্লিকে
কোভিড মহামারিতে সবচেয়ে বেশি হয়ত শিক্ষাব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে মারণ ভাইরাস আছড়ে পড়ার পর থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজের দরজা। ক্ষতিগ্রস্ত হয়েছে পরীক্ষা পদ্ধতিও। তবে এবার ২০২২ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য নমুনা ওএমআর শিট প্রকাশ করল সিবিএসই।

CBSE তে কী পরিবর্তন?
আগামী বছরের দশম ও দ্বাদশের পরীক্ষা যে দু'ভাগে হবে তা আগেই জানিয়েছিল সিবিএসই। সেই প্রথম ধাপের সম্পর্কে যাতে ধারণা স্পষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের তার জন্যই নমুনা ওএমআর উত্তরপত্র প্রকাশ করল কেন্দ্রীয় সরকার পরিচালিত এই শিক্ষা বোর্ড৷ ওএমআর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে।

CBSE এর পক্ষ থেকে দেওয়া তথ্যগুলি নিম্নরূপ
- ওএমআর শিটে আগে থেকেই পরীক্ষার্থীর নাম লেখা থাকবে৷
- প্রশ্নপত্রে একটি কোড থাকবে। সেই কোডটিকে নির্ভুলভাবে ওএমআরের ডানদিকে ওপরে লিখতে হবে৷
- ছাত্রছাত্রীদের লেখার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে৷ সেখানেই যাবতীয় উত্তর দিতে হবে৷
- ওএমআর শিট জমা দেওয়ার আগে, ' আমি স্বীকার করছি আমার নিজের সম্পর্কে, যে উত্তর দিয়েছি তা সব সঠিক' লেখা বক্সের উপরে সাক্ষর করতে হবে৷

আরও যে পরিবর্তন গুলি হয়েছে
- নীল-কালো কালির বল পেন ছাড়া অন্য কিছুই ব্যবহার করা যাবে না।
- কোনওভাবেই পেনসিল ব্যবহার করা যাবে না। কেউ যদি পেনসিল ব্যবহার করে ওএমআর শিট ভর্তি করে। তাহলে তা অনৈতিক কাজ বলে গণ্য হবে৷
- ওএমআর শিটটিতে সবমিলিয়ে ৬০টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে৷
- নির্দিষ্ট ক্রম মেনে উত্তর দিতে হবে৷ অর্থাৎ যদি মোট ৪৫টি প্রশ্ন থাকে আর কোনও পরীক্ষার্থী শেষ প্রশ্নের উত্তর ৪৬ নং দাগে দেয়। তবে সেই শেষ উত্তরটির মূল্যায়ন হবে না

উত্তরের বিষয়ে কিছু বিবরণ
- যেহেতু এমসিকিউ প্যাটার্নে প্রশ্নোত্তর। এ, বি, সি,ডি মোট চারটি অপশন দেওয়া থাকবে৷
- যদি কোনও পরীক্ষার্থী চারটি অপশনই ভরাট করে ফেলে, তবে পাশের বক্সে উত্তরটির ক্রম (a/b/c/d) লিখতে হবে৷
- যদি কেউ কোনও প্রশ্নের উত্তর না দেন। তবে সেই প্রশ্নের নম্বরের গোল দাগটিকে ভরাট করতে হবে না৷












Click it and Unblock the Notifications