নিয়ম না মেনেই জঙ্গি হামলার মধ্যে পড়ল অমরনাথ তীর্থযাত্রীদের বাস জানুন কী হয়েছিল

গুজরাত থেকে যে বাসটি অমরনাথে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল সেটি নিয়ম না মেনেই বিপদে পড়েছে।

অমরনাথে তীর্থযাত্রায় যাওয়া পুণ্যার্থীদের উপরে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১২ জন তীর্থযাত্রী। এদিন রাত সাড়ে আটটা নাগাদ অনন্তনাগ জেলার বাতেঙ্গু ও খানাবল এলাকায় হামলাটি হয়।

একটি পুলিশ বাহিনীর উপরে হামলা চালানোই লক্ষ্য ছিল জঙ্গিদের। তবে সেইসময়ে সেখানে গুজরাত থেকে আগত তীর্থযাত্রীদের একটি বাস চলে আসায় ঘটনা অন্যদিকে মোড় নেয়। নিরীহ তীর্থযাত্রীরা বেঘোরে প্রাণ হারান।

নিয়ম না মেনেই জঙ্গি হামলার মধ্যে পড়ল তীর্থযাত্রীদের বাস

পুলিশ ও সরকারি সূত্র বলছে, গুজরাত থেকে যে বাসটি অমরনাথে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল, তাদের প্রথমত শ্রাইন বোর্ডে রেজিস্ট্রেশন ছিল না। দ্বিতীয়ত অমরনাথের মতো তীর্থযাত্রায় যাওয়ার যে সময় সেটাও মানেনি বাসের চালক।

অমরনাথের যাত্রায় স্পষ্ট বলা রয়েছে, কোনও যাত্রার গাড়ি নিরাপত্তা কর্ডন ছাড়া যেতে পারবে না। রাতে ৭টার পরে হাইওয়েতে কোনও নিরাপত্তা বেষ্টনী থাকে না। তা সত্ত্বেও এত রাতে কীভাবে অমরনাথের উদ্দেশে বাসটি যাত্রা করল তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে বোঝাই যাচ্ছে, নিরাপত্তার বিধিনিষেধকে কার্যত তোয়াক্কা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+