আরিয়া কলোনির বৃক্ষচ্ছেদনের প্রতিবাদ, গ্রেফতার ২৯ জনের বিচারবিভাগীয় হেফাজত
ষষ্ঠীর রাত থেকেই শুরু হয়েছিল প্রতিবাদ। সপ্তামীর সকালে সেই প্রতিবাদ চরমে ওঠে। পুলিসের সঙ্গে প্রতিবাদীদের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বইয়ের আরিয়া কলোনি। কোনও ভাবেই এখানে প্রস্তাব
ষষ্ঠীর রাত থেকেই শুরু হয়েছিল প্রতিবাদ। সপ্তামীর সকালে সেই প্রতিবাদ চরমে ওঠে। পুলিসের সঙ্গে প্রতিবাদীদের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বইয়ের আরিয়া কলোনি। কোনও ভাবেই এখানে প্রস্তাবিত মেট্রো প্রকল্পের জন্য গাছ কাটতে দিতে চায় না আন্দোলনকারীরা। গ্রেফতার করা হয় ২৯ জন প্রতিবাদীকে। পরিস্থিতি সামাল দিতে আরিয়া কলোনি সহ আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ধৃত ২৯ জনকেই বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বোরিভেলি আদালত। এঁদের মধ্যে ৬ মহিলারও রয়েছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন গাছ কাটার প্রতিবাদে বাঁধা দেওয়ার সময় পুলিস তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যদিও মুম্বই পুলিসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। এর আগে এই ঘটনায় ৬০ জনকে আটক করেছিল পুলিস। তাঁদের যদিও পড়ে ছেড়ে দেওয়া হয়।
মুম্বই মেট্রোরেলের রেক কারশেড তৈরির জন্য গাছ কাটা শুরু করেছিল কর্তৃপক্ষ। তার প্রতিবাদেই শনিবার সকাল থেকে সেখানে হাজির হন শতাধিক পরিবেশকর্মী। তাঁরা প্রতিবাদ দেখাতে শুরু করেন। এই গাছ কাটার প্রতিবাদে এর আগে আদালতে আবেদন জানিয়েছিল একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু আদালতে তাঁদের আর্জি খারিজ হয়ে যায়। উল্টে মুম্বই পুরসভাকে গাছ কাটার অনুমতি দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications