NEET পরীক্ষায় বয়সের উর্ধ্বসীমা সরাচ্ছে মেডিক্যাল শিক্ষা বোর্ড
NEET পরীক্ষায় বয়সের উর্ধ্বসীমা সরাচ্ছে মেডিক্যাল শিক্ষা বোর্ড
ভারতে চিকিৎসাশাস্ত্র পড়ার স্বপ্ন দেখে এরকম বহু ছাত্রছাত্রীর দাবি ছিল নিট পরীক্ষার ২৫ বছরের উর্ধ্বসীমা যাতে সারানো হয়। এবার সে পথেই হাঁটতে শুরু করল জাতীয় মেডিকেল কমিশন। স্নাতক মেডিকেল শিক্ষা বোর্ডের অধীনে থাকা জাতীয় মেডিকেল কমিশন জানিয়েছে নিট পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বয়সের নির্দিষ্ট সীমা তারা সরিয়ে দিয়েছে। আগে নিট পরীক্ষায় বসতে গেলে বয়সসীমা ছিল সাধারণ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ বছর এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে সিবিএসসি জানিয়েছে যে, এতদিন এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের জন্য পাঁচ বছরের শিথিলতার সঙ্গে নিট পরীক্ষায় অংশ নেওয়ার বয়সের উচ্চসীমা ছিল ২৫ বছর।' আমরা জানাতে চাই যে ২১শে অক্টোবর, ২০২১-এ অনুষ্ঠিত ৪ র্থ এনএমসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট-ইউজি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনও নির্দিষ্ট উচ্চ বয়স সীমা থাকা উচিত নয়৷ এছাড়াও, গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, ১৯৯৭ এর প্রবিধানগুলিকে যথাযথভাবে সংশোধন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে।' ডক্টর পুলকেশ কুমার, সেক্রেটারি এনএমসি ডক্টর দেবব্রত, সিনিয়র ডিরেক্টর অফিস, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে পাঠানো একটি রিপোর্টে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে৷
তবে এর আগেও দেশের সর্বোচ্চ আদালত ও উচ্চ আদালতে নিটে অংশগ্রহণের জন্য বয়সের মানদণ্ড নিয়ে প্রায়ই প্রশ্ন উঠেছে। এবার বয়স আপার লিমিটের মানদণ্ড সরিয়ে দেওয়ার সঙ্গেই প্রার্থীরা এখন যতবার ইচ্ছা মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উপস্থিত হতে পারবেন এবং এমনকি অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার পরেও তাঁরা আবার নিট-এ বসতে পারবেন। সংশ্লিষ্ট দফতরেরই একজন কর্মকর্তা বলেছেন যে এই পদক্ষেপটি বিদেশে যারা ভর্তি হতে চায় তাদের জন্যও সহায়ক হবে।












Click it and Unblock the Notifications