পুনরায় তীরথ সিং রাওয়াতের মতো ভুল নয়, নির্বাচনে জয়ীদের মধ্যেই মুখ্যমন্ত্রী বাছাই করবে বিজেপি
পুনরায় তীরথ সিং রাওয়াতের মতো ভুল নয়, নির্বাচনে জয়ীদের মধ্যেই মুখ্যমন্ত্রী বাছাই করবে বিজেপি
উত্তরাখণ্ডে ফের ক্ষমতায় ফিরল বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৭টি গেরুয়া শিবিরের দখলে। কিন্তু পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। খাতিমা কেন্দ্র থেকে হেরেছেন ৬০০০-এরও বেশি ভোটে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন? বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বরা এ রাজ্যের দায়িত্ব কার হাতে সঁপবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসে।

সূত্রের খবর, উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী বাছাই করার সিদ্ধান্ত দু–একদিনের মধ্যেই হয়ে যেতে পারে। বিজেপির শীর্ষ সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে বিজেপির জয়ী প্রতিনিধিদের মধ্যে থেকেই একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবে দলের নেতৃত্বাধীন নেতারা। তবে বিজেপি এবার একই ভুলের পুনরাবৃত্তি করবে না, যে ভুলের কারণে তীরথ সিং রাওয়াতের পদত্যাগের পর রাজ্যে 'অ্যাকসিডেন্টাল চিফমিনিস্টার’ হিসাবে বিবেচিত করা হয়েছিল ধামিকে। মুখ্যমন্ত্রীত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে ভোটে জিতে আসতে না পারায় সে রাজ্যে সাংবিধানিক সঙ্কট ক্ষেত্র তৈরি হয়। ধামিকে বসিয়ে সেই সঙ্কট রোধ করে বিজেপি। পুষ্কর সিং ধামি ছিলেন উত্তরাখণ্ডের দশম মুখ্যমন্ত্রী ও বিজেপির তরফে সপ্তম।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফলের পর বৃহস্পতিবার রাতে দিল্লিতে দলের হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ আলোচনা বসে উত্তরাখণ্ড নিয়ে। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং দলের প্রধান জেপি নাড্ডা। সূত্র মারফৎ খবর এও বলছে যে কোনও লোকসভা সদস্যকেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারে বিজেপি। শীর্ষ বিজেপি নেতা বলেছেন, 'নির্বাচিত আসন ছেড়ে দিতে হবে এমন কাউকে বিবেচনা করার সম্ভাবনা নেই।’ তবে শীর্ষ নেতা এও জানিয়েছেন যে রাজ্য সভার কোনও সদস্য মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়নি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে বেশ কয়েকটি নাম সামনে আসলেও বিজেপি এমন একজনকে এ রাজ্যের মাথায় দেওয়ার কথা ভাবছে যিনি সংগঠনে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারে। দলীয় সূত্রের খবর পর্যবেক্ষকদের চূড়ান্ত করা হচ্ছে এবং ভোট হয়েছে এমন রাজ্যগুলিতে পাঠানো হবে। সূত্র আরও জানিয়েছে যে আলোচনায় পাঞ্জাব, মণিপুর ও উত্তরাখণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications