২০২২ এ যোগীকে সামনে রেখে লড়বে বিজেপি, স্পষ্ট করলেন উপমুখ্যমন্ত্রী
২০২২ এ যোগীকে সামনে রেখে লড়বে বিজেপি, স্পষ্ট করলেন উপমুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের বিউগল প্রায় বাজার মুখে৷ স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়ে গিয়েছে সেনাপতি কে? কিছুদিন আগেই ইউপির শ্রমমন্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন এবার হয়ত আর যোগী নন! অন্য কেউ পাবেন সেনাপতির দায়িত্ব৷ কিন্তু উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, অন্য কেউ নন এবারও লড়াই যোগীর নেতৃত্বেই৷

কী বলেছেন কেশব মৌর্য?
সম্প্রতি একটি জাতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। তাঁকে অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক জিজ্ঞেস করেন, ২০২২ এ কাকে সামনে রেখে লড়বে বিজেপি? উত্তরে কেপি মৌর্য বলেন, যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২০১৭ থেকেই আমাদের সরকার অসাধারণ কাজ করছে। বিরোধীদের কোনও ইস্যুই নেই সরকারের বিরুদ্ধে৷ আমার বিশ্বাস আগামী নির্বাচনে উনিই আমাদের নেতৃত্ব দেবেন৷

উত্তরপ্রদেশ বিজেপির সবচেয়ে বড় নাম যোগী
হ্যাঁ ঠিক এই বিশেষণেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন উত্তরপ্রদেশের শীর্ষ বিজেপি নেতা কেপি মৌর্য। সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট ভাষায় বলেন ২০২২এ কে মুখ্যমন্ত্রী মুখ হবেন সে বিষয়ে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার নিশ্চিত বিশ্বাস আমার যোগীর নেতৃত্বেই ময়দানে নামবো৷

মুখ্যমন্ত্রী হিসেবে আপনার পছন্দ কে? উত্তরে কী বললেন মৌর্য?
সংবাদমাধ্যমের পক্ষ থেকে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার প্রথম পছন্দ কে? উত্তরে মৌর্য বলেন, UP-র মুখ্যমন্ত্রী হিসেবে আমার পছন্দ কে সেটা তো ২০১৭ তেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ সেই সময় আমি দলের রাজ্য সভাপতি ছিলাম৷ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন তখন৷ শুধু আমি নয় পুরো দলই ওঁকে সমর্থন করে৷

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে সবচেয়ে সফল যোগী, দাবি মৌর্যর
UP-র উপমুখ্যমন্ত্রী কেভিড মোকাবিলায়ও যোগীকে দরাজ সার্টিফিকেট দিলেন৷ তিনি বলেন সারা দেশে কোভিড সংক্রমণ রুখতে সবচেয়ে সফল যোগী আদিত্যনাথ। এই সময় রাজ্যে অখিলেশ আর দেশে রাহুলের সরকার থাকলে দেশের মানুষের অবস্থা ভয়ঙ্কর হত।

কিছুদিন আগেই যোগীকে নিয়ে বেসুরো ছিলেন UP-র শ্রমমন্ত্রী স্বামী
যদিও সম্প্রতি কেপি মৌর্যের বক্তব্যে UP বিজেপির একতা প্রকাশ পাচ্ছে, তবে কিছুদিন আগেই যোগীর শ্রমমন্ত্রী এবং কেপি মৌর্য ঘনিষ্ট নেতা স্বামী প্রসাদ মৌর্য সংবাদমাধ্যমেই স্পষ্ট জানিয়েছিলেন দল ২০২২ এ জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামবে। জয় এলে তারপর কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবে। এ নিয়ে সংবাদমাধ্যমে ও দলের অভ্যন্তরেও নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল সে সময়৷












Click it and Unblock the Notifications