আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিজেপিকে, বললেন মোদী
আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিজেপিকে, বললেন মোদী
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৪র পর উনিশেও মোদী ঝড়ে উড়ে গিয়েছিল বিরোধীরা। তখন থেকেই দলের সর্বময় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামেশাই তাঁকে দেখা গিয়েছে, দলীয় কর্মীদের উজ্জীবিত করতে। শুক্রবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করলেন নরেন্দ্র মোদী। ২০১৪ র পর থেকে কীভাবে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির, তা শোনা গেল তাঁর গলায়৷ সঙ্গে আগামী ২৫ বছরের জন্য বিজেপির লক্ষ্যের কথা বললেন মোদী৷

মোদী বলেন, আট বছরের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার দেশের সার্বিক উন্নতিতে সাহায্য করেছে। শুক্রবার জয়পুরে এই বৈঠকে ভিডিও কনফারেন্স মারফত যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দেন এমন এক কর্মসূচি গ্রহণ করতে যাতে কোনও গরীব ব্যক্তি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়৷ মোদীর কথায়, 'এই মাসে এনডিএ সরকার আট বছতে পা দেবে৷ এই কয়েক বছর প্রতিশ্রুতি পূরণের সাক্ষী থেকেছে৷ এই আট বছর দেশের মায়েদের, মেয়েদের, বোনেদের উন্নয়নের প্রতি সমর্পিত। বিজেপি সরকার দেশের নাগরিকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আগে এই বিশ্বাসই ছিল না মানুষের মধ্যে। আজ গোটাবিশ্ব প্রচুর প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে ভারতের দিকে।'
তিনি আরও বলেন, 'ভারতেও মানুষের টান রয়েছে বিজেপির প্রতি। মানুষ প্রচুর আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। এই প্রত্যাশা আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয়।' চলতি বছর স্বাধীনতা লাভের ৭৫ তম বর্ষপূর্তি। এই বছরই আগামী ২৫ বছরের লক্ষ্য নির্ধারণ করতে হবে৷ বিজেপিকেও আগামী ২৫ বছরের রূপরেখা স্থির করতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলি ছোট ঘটনাকে বড় ইস্যু করে ঘৃণা ছড়াতে চাইবেই। কিন্তু আমাদের তাতে বিচলিত হলে চলবে না।'
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications