‌মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে বিজেপি, মন্তব্য গৌতম গম্ভীরের

‌মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে বিজেপি, মন্তব্য গৌতম গম্ভীরের

মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে আম আদমি পার্টির জয়–জয়কার। তৃতীয়বার রাজধানীর সিংহাসনে বসতে চলেছেন আপের অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি বা কংগ্রেস কেউই এই জয়কে আটকাতে পারেনি। প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এই ফলাফলকে সামনে রেখে মেনে নিয়েছেন যে বিজেপির আরও কাজ করার দরকার আছে।

অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন গৌতমের

অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন গৌতমের

দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের দল ৫০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির শিকেতে পড়েছে ১০টি আসন। গৌতম গম্ভীর সংবাদ সংস্থার সাক্ষাতকারে বলেন, ‘‌দিল্লিতে প্রচুর কাজ করতে হবে। যাইহোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনা হিসাবে আমরা দিল্লির উন্নয়নের পথে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দিল্লি নির্বাচনের ফলকে মেনে নিয়েছি এবং আমাদের সেরা দিয়ে জেতার চেষ্টা করেছি আমরা। সম্ভবত দিল্লির মানুষকে আমরা বুঝিয়ে উঠতে পারিনি। আশা করব, ভবিষ্যতে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন উন্নতির শিখরে পৌঁছবে দিল্লি।'‌

এগিয়ে রয়েছে আপ

এগিয়ে রয়েছে আপ

নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের আসনে বর্তমানে এগিয়ে রয়েছেন কেজরিওয়াল। কিন্তু মনিশ সিসোদিয়া, উপ-মুখ্যমন্ত্রী এবং যিনি দিল্লির স্কুলশিক্ষায় বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি বর্তমানে পাটপাড়গঞ্জে পিছিয়ে রয়েছেন। যাইহোক, সিএএ-বিরোধী বিক্ষোভের পরে শাহীন বাগের বিক্ষোভ এবং জামিয়ায় সিএএ-বিরোধী প্রতিবাদের সময় অশান্তি, এই সবই ওখলা নির্বাচনী এলাকায় প্রভাব ফেলেছিল এবং বর্তমানে এই কেন্দ্র থেকে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানক বড় ব্যবধানে নেতৃত্ব দিচ্ছেন।

আপের সেলিব্রেশন

আপের সেলিব্রেশন

দিল্লি বিধানসভা নির্বাচনে গণনার কাজ শেষ হওয়ার আগেই আপের জয়ী হওয়ার খবর চলে আসে। দিল্লির প্রতিটি কেন্দ্র থেকেই আপ প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আপের সদর দফতরে খুশির জোয়ারের পাশাপাশি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাদা-নীল বেলুনে সেজে উঠেছে আপের দফতর, বিভিন্ন জায়গার পার্টি অফিসে কেজরিওয়ালের বড় বড় কাট-আউটস লাগানো হয়েছে। হরি নগরের আপের স্বেচ্ছাসেবী সদস্য সঞ্জীব সিং বলেন, ‘‌দিল্লি জয় করলাম, পরবর্তীকালে দেশ জয় করব।'‌ নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরও এ দিন ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মানুষকে। অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+