বিজেপিকে আটকানোই লক্ষ্য, উত্তরপ্রদেশে ৪০৩ আসনে প্রার্থী দেবে ভীম আর্মি

উত্তরপ্রদেশ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলি 'একলা চলো রে'-এর নীতি নিচ্ছে৷ কয়েকদিন আগে কোনও বড় দলের সঙ্গে জোট না করার কথা ঘোষণা করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ৷

উত্তরপ্রদেশে ৪০৩ আসনে প্রার্থী দেবে ভীম আর্মি

সম্প্রতি একটি জাতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে আজাদ জানিয়েছেন ভীম আর্মি প্রস্তুত দলিতদের অধিকার রক্ষার লড়াইয়ে। এবং তারা ৪০৩ আসনেই প্রার্থর দেবেন৷ যদিও এর পাশাপাশি আজাদ স্পষ্ট করে দিয়েছেন তিনি নিজে নির্বাচনে কোনও আসনে প্রার্থী হবেন না৷ মুখ্যমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা তাঁর নেই৷

সংবাদমাধ্যমকে আজাদ বলেন, আমরা দলিতদের অধিকার রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে লড়াই লড়ছি৷ উত্তরপ্রদেশ নির্বাচনে আমাদের একমাত্র লক্ষ্য হল দলিতদের ক্ষমতায়ন।এবং তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করা। আমরা উত্তরপ্রদেশের ৪০৩ আসনেই প্রার্থী দেবো।

আজাদরা কাদের সঙ্গে জোট করতে ইচ্ছুক? এই প্রশ্নের উত্তরে ভীম আর্মির নেতা বলেন, আমাদের কোনও দলেই কোনও আপত্তি নেই। বিজেপিকে সরানোই মূল লক্ষ্য আমাদের। সেখানে যে কোনও দল এগিয়ে আসতে পারে। একাই সবটা করা সম্ভব হয় না৷ পরিবর্তন আনতে গেলে সবাইকে এগিয়ে আসতে হয়। কিন্তু কেউ যদি ভাবে দলিতরা দুর্বল ওদের অল্প কিছু সিট দিয়ে দিলেই হবে তাহলে তারা ভুল ভাবছেন৷ আমরা কারও কাছে ভিক্ষা চাইছি না৷

প্রসঙ্গত একই অনুষ্ঠানে উত্তরপ্রদেশ বিজেপির উপমুখ্যমন্ত্রী কেপি মৌর্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী মুখ করেঔ সামনের বছর আবার নির্বাচন লড়তে চলেছে বিজেপি৷ এবং যোগীর নেতৃত্বেই ইউপিতে ভালো কাজ কয়েছে৷ রোখা গিয়েছে করোনা সংক্রমণ স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ বিজেপিতে সর্বসম্মতিক্রমে যোগীকেই নেতা বলে মেনে এগনোর প্রস্তুতির শুরু হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+