চাঁদের বুকে লেখা বাঙালি বিজ্ঞানীর নাম! চন্দ্রযানের পাঠানো ছবি নিয়ে উচ্ছ্বাস ইসরোর

চাঁদের বুকে খোদাই করে লেখা বাঙলি বিজ্ঞানীর নাম। ভারতের পাঠানো চন্দ্রযান-২ চাঁদের ছবি পাঠানোর পরই ইসরো প্রকাশ করেছে তেমনই এক ছবি। যেখানে অমর অক্ষরে লেখা রয়েছে মিত্র।

চাঁদের বুকে খোদাই করে লেখা বাঙলি বিজ্ঞানীর নাম। ভারতের পাঠানো চন্দ্রযান-২ চাঁদের ছবি পাঠানোর পরই ইসরো প্রকাশ করেছে তেমনই এক ছবি। যেখানে অমর অক্ষরে লেখা রয়েছে মিত্র। মিত্র ক্রেটার। এমন অনেক ক্রেটারের মধ্যেও এটি একটি। কী এই মিত্র ক্রেটার। তা আবিষ্কার করে উচ্ছ্বিসত ইসরো।

 চাঁদের বুকে লেখা বাঙালি বিজ্ঞানীর নাম! চন্দ্রযানের পাঠানো ছবি নিয়ে উচ্ছ্বাস ইসরোর

ইসরো টুইট করে জানিয়েছে, বিভিন্ন ক্রেটারের নামকরণ রয়েছে চাঁদের পৃষ্ঠে। সেখানে মিত্র ক্রেটারটি হল বাঙালি পদার্থবিজ্ঞানী অধ্যাপক শিশিরকুমার মিত্রের নামে। তাঁর নামেই নামকরণ হয়েছে ওই ক্রেটারের। যা এতদিন পরে প্রকাশ্যে এসেছে। এই তথ্য প্রকাশ্যে আসায় বিজ্ঞানী মহল উচ্ছ্বাস প্রকাশ করেছে।

চন্দ্রযান-২ চাঁদের যে অংশের ছবি নির্দিষ্ট কক্ষপথ থেকে তুলেছে, সেখান থেকে মিত্র ক্রেটার ছাড়াও দেখা যাচ্ছে আরও কতকগুলি ক্রেটার। তাদেরও নাম রয়েছে। ছবিতে ধরা পড়েছে জ্যাকসন ক্র্যাটার, মিত্র ক্র্যাটার, সমারফেল্ড ক্র্যাটার এবং রোজডেস্টেভেনস্কি ক্র্যাটার এবং অন্যান্য সব। ছবিগুলি চন্দ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪৩৭৫ কিলোমিটার উঁচু থেকে তোলা।
চন্দ্রযান-২ বর্তমানে ১১৮ কিলোমিটার x ৪৪১২ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে চাঁদের চারদিকে প্রদক্ষিণ করছে।

চন্দ্রযান-২ যখন কাছে আসে তখন কক্ষপথের দূরত্ব থাকে ১১৮ কিলোমিটার এবং সবচেয়ে দূরে থাকলে ৪৪১২ কিলোমিটার।
ইসরো জানিয়েছে, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এইসব ছবি। এলআই ফোর ক্যামেরার সাহায্যে তোলা হয় ছবিগুলি। এর আগেও চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিত্রম পৃথিবীর ছবি ক্যামেরাবন্দি করেছিল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+