এক মাসে ১৪ দিন বন্ধ ব্যাঙ্ক! ২১ দিনের লকডাউনের মধ্যে লাটে উঠবে জরুরি পরিষেবা
এক মাসে ১৪ দিন বন্ধ ব্যাঙ্ক! ২১ দিনের লকডাউনের মধ্যে লাটে উঠবে জরুরি পরিষেবা
করোনা ভাইরাসের প্রকোপের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। তারপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারীদের জন্য গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল। সেইমতোই কাজ করছেন ব্যাঙ্ক-সহ অত্যাবশ্যকীয় পরিষেবা বিভাগ। এবার ব্যাঙ্কিং ক্ষেত্রে মাস ১৪ দিনের ছুটিতে লাটে উঠবে কাজ।

এক মাসে ১৪ দিন ছুটি ব্যাঙ্কে
সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে কর্মীরা ২১ দিনের লকডাউনের মধ্যেও কাজ করছেন। কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের তথ্যানুযায়ী ২০২০-র এপ্রিলে মোট ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তাতেই মাথায় হাত পড়তে পারে দেশবাসীর। একেই লকডাউন। তারপর ব্যাঙ্ক মাসের মধ্যে এক পক্ষকাল বন্ধ থাকলে বিপদের অন্ত নেই।

শনি-রবির ছয় যুটি আর...
এপ্রিলে বিভিন্ন উৎসবের কারণে ছুটি থাকছে অনেক। দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর চারটি রবিবার তো ছুটি থাকছেই। অর্থাৎ ৬টি ছুটি শনি ও রবিবারের জন্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুটি ছুটি অতিবাহিত হয়ে গিয়েছে। ১ ও ২ এপ্রিল ছিল যথাক্রমে ব্যাংকের বার্ষিক হিসেবের ছুটি ও রাম নবমীর ছুটি।

এখনও যে ছুটি তালিকায়
এরপর ৬ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১০ এপ্রিল গুড ফ্রাইডে, ১৩ এপ্রিল বিহু/বোহাগ বিহু/চিরোবা/বৈশাখী উৎসব। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী আবার বাংলা নববর্ষ, তামিল নববর্ষের দিন। ১৫ এপ্রিল বোহাগ বিহু ও হিমাচল দিবস, ২০ এপ্রিল গড়িয়া পূজা এবং ২৫ এপ্রিল পরশুরাম জয়ন্তীর ছুটি থাকবে।

মোবাইল-নেট ব্যাঙ্কিং চালু
আরবিআই জানিয়েছে, এই ১৪ দিন সমস্ত ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে, নগদ লেনদেন হবে না। তবে, মোবাইল এবং ইন্টারনেটে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এছাড়াও, এটিএম মেশিনগুলি নগদ বিতরণ চলবে। তবে তা পর্যাপ্ত করা কঠিন। সুতরাং, এ জাতীয় পরিস্থিতি এড়াতে জরুরিভিত্তিতে কিছুটা নগদ রাখতে হবে হাতে।












Click it and Unblock the Notifications