বাবরি মসজিদ ধ্বংসের ২৭ বছর পূরণের আগে কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা

অযোধ্যার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।

অযোধ্যার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। এদিকে আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৭ বছর পূর্ণ হচ্ছে।

বাবরি মসজিদ ধ্বংসের ২৭ বছর পূরণের আগে কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা

অন্যদিক চলতি মাসেই দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে চলতি মাসেই অযোধ্যার বিতর্কিত জমিতে রাম তৈরির মন্দিরের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে বাবরি মসজিদ ধ্বংসের ২৭ বছর পূরণের আগে অযোধ্যায় কোনও রকম নাশকতা মূলক কার্যকলাপ এড়াতে শনিবার রাজ্য পুলিশকে ভিডিও কন্ফরেন্সিংয়ের মাধ্যমে কড়া নির্দেশ দেন যোগী। আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে বলেও জানা গেছে।

এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম হিংসাত্মক ঘটনা এড়াতে পুলিশকে ওই এলাকায় নিয়মিত নজরদারিও চালাতে বলা হয়েছে। বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত কথোপকথন এবং আলোচনার উপর পাশাপাশি জোর দেওয়া হয়েছে শান্তি কমিটি তৈরির উপর। একইসাথে ধর্মীয় স্থান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, এটিএম, ব্যাংক ইত্যাদিতে স্থানে সিসিটিভি নজরদারিও বাড়ানোর নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+