এবার বন্ধ হতে চলেছে ৬০০ মাদ্রাসা! একুশের নির্বাচনের আগেই চরমে মেরুকরণের রাজনীতি
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রায় ৬০০ মাদ্রাসা বন্ধের পরিকল্পনা জানিয়েছিলেন। সেই মতো এদিন অসম বিধানসভায় পেশ হয় এই সংক্রান্ত বিল। বিলে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলিকে সাধারণ শিক্ষাকেন্দ্রে পরিণত করা হবে।

বিরোধীদের আপত্তি অগ্রাহ্য
প্রস্তাবিত বিল আইনে পরিণত হলে মাদ্রাসা ও সংস্কৃত ট্রোল সংক্রান্ত চলতি আইন বাতিল হবে। বিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ এপ্রিল, ২০২১ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে৷ যদিও বিরোধীরা এই বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে৷ সেই আপত্তি অগ্রাহ্য করেই বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা৷

প্রস্তাবিত বিল আইনে পরিণত হলে কী হবে?
প্রস্তাবিত বিল আইনে পরিণত হলে এবার অসমে অন্তত ৬০০ মাদ্রাসা বন্ধ হবে। তবে এই বিল আইনে পরিণত হলেও সরকারি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধায় কোনও পরিবর্তন হবে না বলে আশ্বস্ত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ এর জন্য ৩০০ কোটি টাকা খরচ করা হবে।

আরবি ভাষা পড়ানো হবে না আর
জানানো হয়েছে, সংস্কৃত টোলগুলি কুমার ভাস্করবর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে। এদিকে সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে উচ্চ প্রাথমিক, দশম এবং দ্বাদশ শ্রেণির স্কুলে বদলে ফেলা হবে৷ এবার থেকে রাজ্য় শিক্ষা পর্ষদ অনুমোদিত সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই পড়াশোনা করানো হবে সেই সব স্কুলে। সরকারের দাবি, আরবি বা অন্য কোনও ভাষা, ধর্মীয় পুস্তক পড়ানো সরকারের দায়িত্ব হতে পারে না।












Click it and Unblock the Notifications