সিকিমে পর্যটকদের উদ্ধার করছে সেনা, তিন হাজারের বেশি মানুষের আটকে থাকার সম্ভাবনা

সিকিমে কতজন পর্যটক এই মুহূর্তে আটকে রয়েছে? পরিষ্কার ছবি এখনও পাওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের তরফে সম্পূর্ণ খোঁজখবর চলছে। অনুমান, প্রায় হাজার তিনেক পর্যটক সিকিমে বন্দি হয়ে রয়েছেন। সেইসব পর্যটকদের সকলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিছু পর্যটককে উদ্ধার করা হয়েছে। সিকিম পর্যটনের গুরুত্বপূর্ণ জায়গা। কয়েক হাজার পর্যটক আটকে থাকবেন। আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের তরফে সিকিমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাংলা থেকে কতজন পর্যটক যেতে পারেন? তালিকা তৈরি চেষ্টা চলছে। পর্যটন বিভাগও বিশেষ উদ্যোগী হয়েছে। সিকিমের আবহাওয়া উন্নতি হওয়ার অপেক্ষায় প্রশাসনিক মহল। হেলিকপ্টার করে উত্তর সিকিম এলাকায় তল্লাশি অভিযান শুরু হবে। জাতীয় সড়ক সম্পূর্ণ নষ্ট। প্রয়োজনে পর্যটকদের উড়িয়ে নিয়ে আসা হবে। সেই বার্তাতও নবান্ন দিয়েছে।

indian army in sikkim

পাকিয়ং, গ্যাংটক, নামচি, মঙ্গন এলাকাতেও যথেষ্ট প্রভাব পড়েছে এক বিপর্যয়ের। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এলাকার সমস্ত শিক্ষা- প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বার্তা সিকিম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। রংপো, ডিকচু, সিংটাম, চুংথাং এলাকায় সেনাবাহিনী পৌঁছেছে। সেখানে উদ্ধারকাজ চলছে। একাধিক নিহতের সন্ধান পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এছাড়াও লাচুং, লাচেন সহ একাধিক এলাকা বিপর্যয়ের কবলে পড়েছে। বিশেষজ্ঞ মহলের ইঙ্গিত জলাধার এলাকার আশেপাশের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।

সেনাবাহিনীর জওয়ানরা বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পৌঁছতে শুরু করেছেন। এলাকার সাধারণ মানুষ, বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি বহু পর্যটককেও উদ্ধার করা হয়েছে। মেডিকেল ক্যাম্প সেনাবাহিনীর তরফ থেকে ওইসব এলাকায় তৈরি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে তাদের। সিকিম সরকারের থেকে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে পর্যটকদের। তারা যেখানে অক্ষত ও সুরক্ষিত রয়েছেন, সেখানেই তারা থাকুন। বাইরে বেরিয়ে আরো বড় বিপদে না জড়ানোর বার্তা দেওয়া হচ্ছে। সরকার ও সেনাবাহিনীর তরফ থেকে তাদের দ্রুত উদ্ধার করা হবে। সেই আশ্বাস দেওয়া হচ্ছে।

indian army in sikkim

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা স্বর্ণদ্বীপ মজুমদার, শ্রীকান্ত মজুমদার। ঈশান নামে তাদের বন্ধু রাচির বাসিন্দা। তারা শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দ্যেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাদের সঙ্গে কথা হয়। এরপর বুধবার থেকে তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের দাবি। পরিবারে উৎকণ্ঠা ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+