বড় কোনও পরিবর্তন নেই পাইকারি দামের মুদ্রাস্ফীতিতে
বড় মুখ করে বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেেশর মূদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সত্যিই কী তাই? প্রকাশ্যে এলো তথ্য। পাইকারি দামের নিরিখে মূদ্রাস্ফীতিতে বড় কোন পরিবর্তন ধরা পড়েনি অগস্ট মাসে।
বড় মুখ করে বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের মূদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সত্যিই কী তাই? প্রকাশ্যে এলো তথ্য। পাইকারি দামের নিরিখে মূদ্রাস্ফীতিতে বড় কোন পরিবর্তন ধরা পড়েনি অগস্ট মাসে। ১.০৮ শতাংশই রয়ে গিয়েছে। জুলাই মাসে পাইকারি দামের নিরিখে মুদ্রাস্ফীতি ছিল প্রায় একই। তবে গতবছর ২০১৮ সালে অগস্টে এটি ছিল ৪.৬২ শতাংশ।

পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের দামের নিরিখে মুদ্রাস্ফীতি ১.৪ শতাংশ বেড়েছে। ১৫৩.৭ থেকে বেড়ে ১৫৫.৯ শতাংশ হয়েছে। খাদ্য সামগ্রি ছাড়া অন্যান্য জিনিসের পাইকারি বাজারের দামের নিরিখে মুদ্রাস্ফীতি ০.৯ শতাংশ বেড়েছে। ১২৮.৮ থেকে বেড়ে ১২৯.৯ শতাংশ হয়েছে। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের বাজারে মুদ্রাস্ফীতি বেড়েছে ১.৪ শতাংশ। ৮৬.৯ থেকে বেড়ে ৮৮.১ শতাংশ হয়েছে।
এদিকে দুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন মুদ্রাস্ফীতি এখন নিয়ন্ত্রণে। ধীরে ধীরে হাল ফিরছে জিডিপি গ্রোথেরও। দেশের নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে ইতিমধ্যেই মোদী সরকার ১০,০০০ কোটি টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন। এছাড়া রফতানি বাণিজ্যে নীতি শিথিল করা হয়েছে। এরকম একাধিক পদক্ষেপ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications