বাড়ছে জিএসটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ

বাড়ছে জিএসটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ

২০১৯ সালের নভেম্বর মাসের পর ডিসেম্বরেও জিএসটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ একলক্ষ কোটি টাকার অঙ্ক ছাড়ালো। ২০১৮ সালের ডিসেম্বর মাসে জিএসটি থেকে ৯৭,২৭৬ কোটি টাকা রাজস্ব হিসাবে আদায় হলেও ২০১৯ এর ডিসেম্বরে তা একলক্ষ কোটি টাকার বেশি আদায় হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর।

বাড়ছে জিএসটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ

২০১৯ এর নভেম্বরে পণ্য ও পরিষেবা কর থেকে রাজস্ব আদায় হয়েছিল ১,০৩,৪৯২ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী ২০১৯ এর নভেম্বরে জিএসটি থেকে আদায় করা ১,০৩,৪৯২ কোটি টাকার মধ্যে সিজিএসটি বাবদ ১৯,৯৬২ কোটি, এসজিএসটি বাবদ ২৬,৭৯২ কোটি ,আইজিএসটি বাবদ ৪৮,০৯৯ কোটি, এবং সেস বাবদ ৮,৩১১ কোটি টাকা আয় হয়েছিল।

যদিও আইজিএসটির ২৬,৭৯২ কোটি টাকার মধ্যে ২১,২৯৫ কোটি টাকা এসেছে বিদেশ থেকে পণ্য আমদানি করার ওপরে থাকা শুল্ক বাবদ।এছাড়াও দেশীয় লেনদেনের উপর জিএসটি থেকে আয়ের পরিমাণ ২০১৮ এর ডিসেম্বরের তুলনায় ২০১৯ এর ডিসেম্বরে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+