করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, দেশে ফিরতে চাইছেন না ভারতে আটকে থাকা আমেরিকানরা
করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, দেশে ফিরতে চাইছেন না ভারতে আটকে থাকা আমেরিকানরা
লকডাউনের জেরে বিভিন্ন দেশেই আটকে পড়েছেন আমেরিকানরা। তার মাঝে ভারতেও আটকে রয়েছেন অসংখ্য মার্কিনি। সূ্ত্রের খবর, এর মধ্যে অনেকেই দেশে ফেরার জন্য সরকারের কাছে ক্রমাগত আবেদন জানান। কিন্তু আমেরিকায় করোনা ভয়াবহ চেহড়া নিতেই শুরু হয়েছে উল্টো পুরান।

দেশে ফিরতে চাইছেন না অনেক আমেরিকানই
বর্তমানে এ কথা জানাচ্ছেন আমেরিকার আমেরিকার শীর্ষ কনস্যুলার আধিকারিক। আমেরিকার অভিবাসন দফতরের প্রধান উপ-সহকারী সচিব ইয়ান ব্রাউনলি মঙ্গলবার বলেন, ভারত থেকে প্রত্যাবাসনের জন্য এর আগেই প্রবাসী আমেরিকানদের একটি তালিকা তৈরি হয়েছিল। অনেকেই স্বেচ্ছায় সেই আবেদন জানান। এখন অনেকেই আর আগ্রহ প্রকাশ করছেন না।

আটকে রয়েছেন প্রায় ৬ হাজার আমেরিকান
গত সপ্তাহে তিনি জানান ইতিমধ্যেই চার হাজার আমেরিকানকে ফিরিয়ে নিয়ে আসা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিমান পরিহন সুগম না হওয়ায় আটকে রয়েছেন আরও প্রায় ৬০০০ মানুষ। অন্যদিকে ২৫ শে মার্চ থেকে একটানা লকডাউনের জেরে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ভারতে।

আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল
এদিকেই করোনা সংক্রমণ ক্রমেই বিধ্বংসী চেহাড়া নিচ্ছে মার্কিন মুলুকে। করোনা রুখতে একপ্রকার দিশেহারা অবস্থা প্রশাসন। সেখানে এখনও পর্যন্ত ১০ লক্ষ ৩৫ হাজার মানুষের শরীরে করোনার জীবানু মিলেছে। পাশাপাশি এখনও অবধি মারা গেছেন প্রায় ৫৯ হাজার মানুষ। যদিও সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪২ হাজার মানুষ।












Click it and Unblock the Notifications